News Flash

  • Home
  • Uncategorized
  • গোমতী জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে সড়ক সুরক্ষা কর্মসূচি
Image

গোমতী জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে সড়ক সুরক্ষা কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৮ ফেব্রুয়ারি৷৷ ৩২তম সড়ক নিরাপত্তা মাস উদযাপন উপলক্ষে রাজর্ষি কলাক্ষেত্রে সড়ক সুরক্ষার উপর সচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী৷ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ৷


প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগমা বিধান সভা কেন্দ্রের বিধায়ক রাম পদ জমাতিয়া৷ অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার দায়িত্ব প্রাপ্ত জেলাশাসক দেবপ্রিয় বর্ধন,গোমতি জেলার অতিরিক্ত জেলা শাসক অরুণ কুমার রায়, গোমতি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ পাল, জেলা পরিবহন আধিকারিক পরিতোষ বিশ্বাস, সমাজসেবী অভিষেক দেবরায় ও প্রবীর দাস৷

বিভিন্ন সুকল ও কলেজ থেকে ছাত্র ছাত্রীরা, পরিবহন শ্রমিক এবং অন্যান্য অংশের জনগণ এ আলোচনা চক্রে অংশগ্রহণ করেন৷ কয়েকটি নাট্য সংস্থা সুরক্ষার উপর কয়েকটি ছোট একাঙ্ক নাটক উপস্থাপন করেন৷ অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে সড়ক সুরক্ষার উপর জোর দিয়েছেন৷ বিশেষত বাইক চালক এবং ছোট যানবাহন চালকদের সড়ক নিয়ম মেনে চলার উপর গুরুত্বারোপ করেন৷ তারা বলেন সচেতনতাই দুর্ঘটনা কমাতে পারে৷


তাই সচেতন হয়ে যানবাহন চলাচলই দুর্ঘটনা কমানোর একমাত্র উপায় হতে পারে বলে অভিমত ব্যক্ত করেন৷ বিশেষত বাইক চালকদের হেলমেট পরিধান করা এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন৷ উল্লেখ এই অনুষ্ঠানের ছয় ঘন্টার মধ্যেই গর্জি আউট পোষ্টের অন্তর্গত পেরাতিয় ড্রপগেইট সংলগ্ণ এলাকায় আজ বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন উদয়পুর বদরমোকাম এলাকার হিমাংশু নন্দী নামের এক আই ও সির ম্যানেজার৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top