News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্য কেন্দ্র থাকলেও ওঝার দ্বারস্থ হচ্ছেন একাংশ জনজাতি
Image

স্বাস্থ্য কেন্দ্র থাকলেও ওঝার দ্বারস্থ হচ্ছেন একাংশ জনজাতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ ফেব্রুয়ারি৷৷ বিজ্ঞানের যুগেও গ্রাম পাহাড়ে বসবাসকারী জনজাতি অংশের মানুষেরা ওঝার ওপর নির্ভর করে চিকিৎসা পরিষেবা নিচ্ছে৷ ঘটনা তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামি ব্লকের কাঁকড়া ছড়া এডিসি ভিলেজের হাজরা পাড়া এলাকায়৷ হাজরা পাড়া এলাকায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য জন্য একটি সাব-সেন্টার থাকলেও সাব সেন্টারের উপর নির্ভর না করে ওঝার উপর নির্ভর করেচিকিৎসার পরিষেবা দিচ্ছে ঝাঁ-ফেঁয়ের মধ্য দিয়ে৷


সংবাদে জানা যায় হাজরা পাড়া এলাকায় বসবাসকারী বৃদ্ধ শচীন্দ্র রিয়াং দীর্ঘদিন ধরে মরণব্যাধি রোগে ভুগছে৷শচীন্দ্র রিয়াং এর পরিবার এর লোকেরা চিকিৎসা কেন্দ্রে না নিয়ে গিয়ে নিজ বাড়িতে ওঝা দিয়ে চিকিৎসা করাচ্ছে৷ ওঝার দেওয়া জল ফোয়া খেয়ে মরনব্যাধি রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷বর্তমানে তার অবস্থা কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি৷যেখানে চিকিৎসা পরিষেবা থাকলেও উন্নত চিকিৎসা ব্যবস্থার উপর বিশ্বাস রেখে পূজা ও ওঝার উপর নির্ভর করে ওই এলাকার একাংশ জনজাতি অংশের মানুষেরা বিশ্বাস করে যাচ্ছে৷


ওই পরিবারের পক্ষ থেকে আরও জানায় অর্থের অভাব থাকায় তার চিকিৎসা করাতে পারছে না ফলে ওঝার উপর নির্ভর করে মরণব্যাধি রোগ থেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে৷বিজ্ঞানের যুগেও মানুষ পূজা কিংবা ওঝার উপর নির্ভর করে করে যাচ্ছে মরণব্যাধি রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য৷এখন দেখার বিষয় রাজ্য স্বাস্থ্য দপ্তর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top