News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী দু’বছরের সূচি প্রকাশ করল বিসিসিআই
Image

আগামী দু’বছরের সূচি প্রকাশ করল বিসিসিআই

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় ক্রিকেট দলের আগামী দু’বছরের সূচি প্রকাশ করল বিসিসিআই। একটানা ক্রিকেট খেলতে হবে বিরাট কোহালিদের। করোনার কোপে ২০২০ সালের অনেকখানি সময় মাঠের বাইরে কেটেছে টিম ইন্ডিয়ার। আর সেই জন্যই ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ক্রিকেট খেলবেন বিরাট কোহলিরা।
২০২০-তে অনেক প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে সব বাতিল হয়েছে। সেগুলি সম্পূর্ণ করার পাশাপাশি পরবর্তী প্রতিযোগিতাগুলিও খেলতে হবে ভারতকে। সূচি অনুযায়ী আগামী এপ্রিল-মে মাসে আইপিএল দিয়ে শুরু হবে ভারতের যাত্রা। ৫ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে দেশের মাটিতে ফিরেছে ক্রিকেট। তারই মধ্যে এবার বিসিসিআই আগামী সফরসূচি প্রকাশ করেছে ।
 দেখে নিন আগামী দু’বছরের ভারতের সূচি ঠিক কীরকম হতে চলেছে:
২০২১-এর এপ্রিল থেকে মে:
আইপিএল
২০২১-এর জুন থেকে জুলাই:
১. ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ
২. ভারত বনাম শ্রীলঙ্কা (তিনটি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি)
৩. এশিয়া কাপ
২০২১-এর জুলাই
ভারত বনাম জিম্বাবোয়ে (তিনটি ওয়ানডে)
২০২১-এর জুলাই থেকে সেপ্টেম্বর:
ভারত বনাম ইংল্যান্ড (৫টি টেস্ট)
অক্টোবর ২০২১:
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি)
অক্টোবর থেকে নভেম্বর ২০২১:
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ
নভেম্বর থেকে ডিসেম্বর ২০২১:
ভারত বনাম নিউজিল্যান্ড (দু’টি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি)
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (৩টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি)
২০২২-এর জানুয়ারি থেকে মার্চ:
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি)
ভারত বনাম শ্রীলঙ্কা (৩টি টেস্ট ও ৩টি ওয়ানডে)
এপ্রিল থেকে মে ২০২২:
আইপিএল
জুন ২০২২:
কোনও সিরিজ বা টুর্নামেন্ট নেই
জুলাই থেকে আগস্ট ২০২২:
ভারত বনাম ইংল্যান্ড (৩টি ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি)
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি)
সেপ্টেম্বর ২০২২:
এশিয়া কাপ
অক্টোবর থেকে নভেম্বর ২০২২:
অস্ট্রেলিয়ায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ
নভেম্বর থেকে ডিসেম্বর ২০২২:
ভারত বনাম বাংলাদেশ (২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি)
ভারত বনাম শ্রীলঙ্কা (৫টি ওয়ানডে)
 জানুয়ারি ২০২৩:
ভারত বনাম নিউজিল্যান্ড (৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি)
ফেব্রুয়ারি থেকে মার্চ ২০২৩:
ভারত বনাম অস্ট্রেলিয়া (৪টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি)

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top