News Flash

  • Home
  • Uncategorized
  • কোকরাঝাড়ে গোলাবারুদ সহ উদ্ধার বহু অবৈধ আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ছয়
Image

কোকরাঝাড়ে গোলাবারুদ সহ উদ্ধার বহু অবৈধ আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ছয়

কোকরাঝাড় (অসম), ৩ ফেব্রুয়ারি (হি.স.) : বোড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর)-এর সদর কোকরাঝাড়ে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে গোলাবারুদ সহ বহু অবৈধ আগ্নেয়াস্ত্র। এগুলির সঙ্গে গ্রেফতার করা হয়েছে ছয় ব্যক্তিকে।

বুধবার জেলা সদর পুলিশের জনৈক পদস্থ আধিকারিক জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে জেলার গোসাঁইবাড়ি থানার সাব-ইনস্পেক্টর মিঠিন টায়েরর নেতৃত্বে নাছরাইবাড়ি গ্রামে পুলিশের এক দল অভিযান চালিয়েছিল। ওই অভিযানে এএস ১৬ এ ৪১৬৫ নম্বরের একটি স্করপিও গাড়িতে তালাশি চালিয়ে গোলাবারুদ সহ বহু মারণাস্ত্ৰ উদ্ধার করা হয়েছে।

স্করপিও থেকে পাঁচটি একে ৫৬ সিরিজের রাইফেল, আটটি একে ৫৬ রাইফেলের ম্যাগাজিন, এইচকে ৩৩ ই একটি, এইকে ৩৩ ই-র একটি ম্যাগাজিন, ইউবিজিএল একটি, ইউজিবিএল শেল ১১টি, চিনে তৈরি হ্যান্ড গ্ৰ্যানেড আটটি এবং ৩০০ রাউন্ড একে সিরিজের গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছেন পুলিশের অভিযানকারীরা।

এদিকে অবৈধ আগ্নেয়াস্ত্র পাচারের সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ ছয়জনকে গ্ৰেপ্তারের পাশাপাশি স্করপিও গাড়ি,  বিপি পুস, পাঁচটি সিম সহ মোবাইল ফোনের হ্যান্ডসেট, কম্বল, টুথব্ৰাশ ইত্যাদি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্ৰেফতার যাদের করা হয়েছে তাদের যথাক্ৰমে পশ্চিম বিসমুরি গ্রামের বিজেন বসুমতারির ছেলে স্নমাঞ্জয় বসুমতারি ওরফে বুগলা (৩৫), কচুগাঁও থানার অন্তৰ্গত এক নম্বর মহেন্দ্ৰপুরের বাসিন্দা টবিন নাৰ্জারির ছেলে রবিনাথ নাৰ্জারি ওরফে গণ্ডা (২৫), জাওলিয়াপাড়া সেৰ্গা বসুমতারির ছেলে পুঙ্কা বসুমতারি ওরফে লাংখু, দুই নম্বর পাখ্ৰিগুড়ির নগেন্দ্ৰ বসুমতারির ছেলে মৌকটাং বসুমতারি ওরফে মামু, দতমা গোপালগাঁওয়ের মহেশ্বর মুশহারির ছেলে মণিপাল মুশাহারি (৩৪) এবং শোণিতপুর জেলার অন্তর্গত তরাইবাড়ির ধারেন বসুমতারির ছেলে সোমকোর বসুমতারি (২৬)। পদস্থ পুলিশ আধিকারিক জানান, ধৃতদের বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র মজুত ও পাচার সংক্রান্ত সংশ্লিষ্ট আইনের নির্দিষ্ট ধারায় গোসাঁইবাড়ি থানায় মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top