News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীকে সভামঞ্চ থেকে একহাত মমতার
Image

মোদীকে সভামঞ্চ থেকে একহাত মমতার

কলকাতা, ৩ ফেব্রুয়ারি (হি. স.) : উত্তরবঙ্গ সফরে গিয়ে জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘পরিযায়ী শ্রমিকদের ট্রেন পাঠাতে পারেননি প্রধানমন্ত্রী। যাঁরা দুর্নীতিগ্রস্ত তাঁদের জন্য চার্টার্ড বিমান পাঠাচ্ছেন।’

বুধবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জনসভা করেন তৃণমূলনেত্রী। সেখান থেকেই তৃণমূলনেত্রী বলেন, ‘১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ক্ষমতায় এসে কোনও প্রতিশ্রুতি রক্ষা করেননি। আজ ব্যাঙ্ক, বিমা সব বেসরকারিকরণ করে দিচ্ছে। সব বিক্রি করে দিচ্ছে, তেলের দাম বাড়িয়ে দিচ্ছে।’

বাজেটে বেসরকারিকরণের প্রস্তাবের বিরুদ্ধে আওয়াজ তোলেন মুখ্যমন্ত্রী। পেট্রল ডিজেলের দাম বাড়া নিয়েও কেন্দ্রকে নিশানা করেন তিনি। বাজেটে বাংলায় ৬৭৫ কিমি রাস্তার প্রস্তাব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ইতিমধ্যেই বাংলায় ৮৫,০০০ কিলোমিটার রাস্তা করে দিয়েছি।”

তিনি যোগ করেন, ‘কৃষকরা ২ মাস ধরে রাস্তায় বসে আন্দোলন করছে। কেন্দ্রীয় সরকারের কোনও হেলদোল নেই। বিজেপি জমিদারের দল, গরিবের দল নয়।’ 

তৃণমূলনেত্রীর আহ্বান, ‘বিজেপিকে বিদায় দিন, এরা দেশ বেচে দেবে। তিনি বলেন, ‘দাঙ্গাবাজ, লুঠেরাবাজ বিজেপির জায়গা নেই। বাংলায় অনেক ভাল আছেন আদিবাসীরা। অসম, ত্রিপুরায় এনআরসি-র নামে অত্যাচার চলছে। এনপিআর বাংলায় আমরা করতে দেব না। আমরা সবাইকে সঙ্গে নিয়ে চলি।“ বিজেপিকেও এদিন তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘বিজেপি লোভ-ভোগে ভরে গেছে। বিজেপিকে বিদায় দিন, এরা দেশ বেচে দেবে। দাঙ্গাবাজ, লুঠেরাবাজ বিজেপির জায়গা নেই।’

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top