নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২ ফেব্রুয়ারি৷৷ আজ থেকে বাইখোড়ার চরকবাই দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভসূচনা হলো সপ্তাহব্যাপী জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবিরের৷ আজকের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের অনুষ্ঠানের শুভ সূচনা করেন জোলাইবাড়ীর ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ৷
উদ্ভোদকদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় উন্নয়ন কমিটির চেয়ারম্যান রতন বৈদ্য, বিদ্যালয় উন্নয়ন কমিটির ভাইস চেয়ারম্যান পার্থ দাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক জনার্ধন চক্রবর্তী, পোগ্রাম অফিসার অজিত চন্দ্র শীল সহ অন্যান্য অতিথীবৃন্দরা৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতেগিয়ে বক্তারা জাতীয় সেবা প্রকল্পের গুরুত্ব সম্পর্কে ছাত্র ছাত্রীদের উদ্দশ্যে কিছু বক্তব্যরাখেন৷

