News Flash

  • Home
  • Uncategorized
  • হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসকদের কর্মশালা শুরু
Image

হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসকদের কর্মশালা শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ আয়ুস মিশনের উদ্যোগে মঙ্গলবার থেকে প্রজ্ঞা ভবনে শুরু হয়েছে দু’’দিনব্যাপী হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক চিকিৎসকদের নিয়ে কর্মশালা৷ কর্মশালায় রাজ্যের বিভিন্ন স্থান থেকে দেড়শ জন চিকিৎসক সামিল হন৷


কলকাতা থেকে দুজন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক এই কর্মশালায় প্রশিক্ষণ দেন৷ও শিক্ষকরা হলেন পশ্চিমবঙ্গের মেদনাপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের এসোসিয়েট প্রফেসর ডক্টর ধীরাজ কুমার শুক্লা এবং কলকাতা মেডিকেল কলেজের প্রফেসর হিমাংশু হাউথ৷দু’’দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরের প্রথম দিনে চিকিৎসকদের বিভিন্ন আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়৷ কর্মশালাতে আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা এবং আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পেরে উপকৃত হয়েছেন চিকিৎসকরা৷এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে ত্রিপুরা মিশনের ব্রাঞ্চ অফিসার সুনন্দ ভট্টাচার্য জানান হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় যাতে আরো উন্নত পরিষেবা দেওয়া সম্ভব হয় সেজন্য এধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে৷

আগামী দিনেও রাজ্যের চিকিৎসকদের আরো সমৃদ্ধ করার লক্ষ্যে এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে বলেও তিনি জানিয়েছেন৷দু’’দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির কে কেন্দ্র করে রাজ্যের চিকিৎসকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top