News Flash

  • Home
  • Uncategorized
  • সঞ্জয়-সহ ৩ জন আপ সাংসদ সাসপেন্ড, বেজায় ক্ষুব্ধ বেঙ্কাইয়া
Image

সঞ্জয়-সহ ৩ জন আপ সাংসদ সাসপেন্ড, বেজায় ক্ষুব্ধ বেঙ্কাইয়া

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় লাগাতার স্লোগান দেওয়ায় একদিনের জন্য সাসপেন্ড করা হল আম আদমি পার্টি (আপ)-র ৩ জন সাংসদকে। আপ-এর এই ৩ জন সাংসদ হলেন সঞ্জয় সিং, এন ডি গুপ্তা এবং সুশীল গুপ্তা। রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু ২৫৫ নিয়মের অধীনে আম আদমি পার্টির ৩ জন সাংসদকে সদন থেকে বেরিয়ে যেতে বলেন। লাগাতার স্লোগান দেওয়ায় একদিনের জন্য তাঁদের সাসপেন্ড করা হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে শুরু হয় রাজ্যসভার অধিবেশন। এদিন অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন সঞ্জয়-সহ ৩ জন আপ সাংসদ। তখন ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু বলেন, ‘আমার ধৈর্য্যের পরীক্ষা নেবেন না। ২৫৫ নিয়ম কার্যকর করতে আমি বাধ্য হব।’ সতর্ক করার পরই একদিনের জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় ৩ জন আপ সাংসদকে। সংসদের বাইরে সঞ্জয় সিং জানিয়েছেন, “সদনে আমরা কৃষি আইনের বিরুদ্ধে নিজেদের মতপ্রকাশ করেছি। আমরা কৃষি আইন প্রত্যাহার চাইছি, কারণ আলোচনা করে কিছু হবে না। আমাদের ৩ জন সাংসদকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে।’

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top