নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ রবিবার ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা গেজেটেড অফিসার সংঘ সিপাহীজলা জেলা কমিটির উদ্যোগে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় স্বেচ্ছায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ সিপাহীজলা জেলা গেজেটেড অফিসার সংঘের রক্তদান শিবিরে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন নলছর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুভাষ চন্দ্র দাস, ভারতীয় মজদুর সংঘের পতাকা উত্তোলন করেন ত্রিপুরা গেজেটেড অফিসার্স সংঘের প্রদেশ সভাপতি তপন দাস৷
অতিথিরা ভারতের মজদুর সংঘের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয় দাস দত্ত এছাড়া ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা গেজেটেড অফিসার সংঘের প্রদেশ সম্পাদক দেবাশীষ রায় ৷ রক্তদান শিবিরের ফিতা কেটে সূচনা করেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস ৷ রক্তদান শিবির কে কেন্দ্র করে সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ রক্তদান শিবিরের মোট ৩০ জন রক্ত দান করেন ৷৷ সিপাহীজলা জেলার গেজেটেড অফিসার সংঘের সভাপতি পার্থপ্রতিম কর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৷ অনুষ্ঠানে রক্তদান বিষয়ে আলোচনা করেন সকল অতিথিরাই৷

