News Flash

  • Home
  • Uncategorized
  • গণতন্ত্রের মূল চালিকাশক্তি হল সংবাদ মাধ্যম : মুখ্যমন্ত্রী
Image

গণতন্ত্রের মূল চালিকাশক্তি হল সংবাদ মাধ্যম : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ গণতন্ত্রের মূল চালিকাশক্তি হল সংবাদ মাধ্যম৷ সুুস্থ সাংবাদিকতা এবং অনুশাসন এই দুয়ের সমন্বয়েই একটি শক্তিশালী গণতন্ত্র ও উন্নত রাজ্য গড়ে উঠা সম্ভব৷ আজ আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা জার্নালিস্ট ইউইয়নের রাজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷


মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতি ও সংবাদ মাধ্যমের মধ্যে সামঞ্জস্য রয়েছে৷ সরকারের যেমন দায়িত্ব রয়েছে জনগণের প্রতি তেমনি সাংবাদিকদেরও দায়িত্ব রয়েছে সংবাদ পরিবেশনের পূর্বে সঠিক তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করা৷ কোন প্রকার বিভ্রান্তমূলক সংবাদে জনগণ যাতে বিভ্রান্ত না হন সেদিকে সর্বদা দায়িত্বশীল থেকে সংবাদ পরিবেশনের উপর মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন৷ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও বলেন, কোভিড-১৯ জনিত পরিস্থিতিতে জীবনের ঝঁকি নিয়ে রাজ্যের সাংবাদিকগণ যেভাবে সংবাদ পরিবেশন করেছেন এবং জনগণকে সচেতন করেছেন তা প্রশংসনীয়৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বর্তমান সরকারের উন্নয়ন কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, সরকার ত্রিপুরাকে একটি সমৃদ্ধ রাজ্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে৷

মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে ও ত্রিপুরাকে আত্মনির্ভর রাজ্য হিসেবে গড়ে তুলতে বহুমুখী কর্মসূচি নেওয়া হয়েছে৷ রাজ্যে উৎপাদিত সামগ্রী দেশ বিদেশে বাজারজাত করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এরফলে এখন দেশ বিদেশের মানুষ ত্রিপুরার নাম জানতে পারছে৷ বাঁশের বোতল, বাঁশ কুরুল থেকে তৈরি বিসুকট, ক্যইন প্রজাতির আনারসের বাজারজাতকরণের মাধ্যমে আজ ত্রিপুরা দেশ বিদেশে পরিচিতি পেয়েছে৷ রাজ্যের যুবসমাজের মধ্যে আত্মনির্ভর হওয়ার মানসিকতা গড়ে উঠেছে৷ রাজ্যে কৃষিক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে বিকাশের হার বেড়েছে৷ ক’ষি, মৎস্যচাষ, দুগ্দ উৎপাদনে ত্রিপুরাকে স্বয়ংসম্পর্ণ করে তোলার লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ সরকার রাজ্যের অন্তিম ব্যক্তির কাছেও উন্নয়নমূলক কর্মসূচির সুুফল পৌঁছে দিচ্ছে৷ কৃষকদের আয় দ্বিগুণ করতে ধান চাষের পাশাপাশি ভুট্টা মাসকালাই ডাল চাষের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে৷ মৎসচাষে বায়োফ্লক পদ্ধতি উৎসাহিত করা হচ্ছে৷ দুগ্দ উৎপাদন বাড়াতে কৃত্রিম প্রজননের মাধ্যমে বাছুরের সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে৷


মুখ্যমন্ত্রী বলেন, আত্মনির্ভর ত্রিপুরাকে সামনে রেখে এবার নতুন দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের র্যালিতে ত্রিপুরার বাঁশভিত্তিক তৈরি ট্যাবলো দ্বিতীয় স্থান অধিকার করেছে৷ তিনি বলেন, শিল্প ও বাণিজ্যে বিনিয়োগ বাড়াতে উৎসাহ দেওয়া হচ্ছে৷ রাজ্যে শিল্প স্থাপন প্রক্রিয়া সরলীকরণ করা হয়েছে৷ রাজ্যের ১৪টি দপ্তরে অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে৷ ৬০ টি পরিষেবাকে অনলাইনের আওতায় আনা হয়েছে৷ রাজ্যে ই পি ডি এস সিস্টেম চালু করা হয়েছে৷ ওয়ান কার্ড ওয়ান নেশন চালু হয়েছে৷ রাজ্য সরকার পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়ে বহুতল আবাসন নির্মাণেও উদ্যোগী হয়েছে৷ লাইট হাউস প্রকল্পে আগামী ১ বছরে ১০০০টি আবাসন নির্মাণ করা হবে৷ এতে গরীব অংশের মানুষ উপকৃত হবেন৷

মুখ্যমন্ত্রী বলেন, সাব্রুমে মৈত্রী সেতু চালু হলে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে রাজ্যে বাণিজ্যক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে৷ সাব্রুমে গড়ে উঠছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও সুুসংহত স্থলবন্দর৷ এতে আগামী দিনে ত্রিপুরায় বিপুল কর্মসংস্থানের সৃষ্টি হবে৷ সম্মেলনে প্রেস কাউন্সল অফ ইণ্ডিয়ার সদস্য সি কে নায়েক তাঁর বক্তব্যে দেশ ও উত্তর পূর্বাঞ্চলে কাউন্সিলের বিভিন্ন কার্যাবলি তুলে ধরেন৷ সম্মেলনে বক্তব্য রাখেন ইণ্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি গীতার্থ পাঠক ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাবিনা ইন্দ্রজিৎ, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার ও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি সৈয়দ সাজ্জাদ আলি৷ সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জায়া নিতি দেব৷ প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার তাঁর বক্তব্যে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের প্রেক্ষাপট তুলে ধরেন৷ তিনি করোনা পরিস্থিতিতে রাজ্য সরকার সাংবাদিক কল্যাণে যে ভূমিকা নিয়েছিলেন তা প্রশংসনীয় বলে উল্লেখ করেন৷ সম্মেলন শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top