নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি. স.): বৃহস্পতিবার গোটা দেশজুড়ে ১ লক্ষ ৯২ হাজার ৫৮১ জনকে করোনা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের তরফ থেকে।
দেশের ২৭ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই টিকাকরণ অভিযান চালানো হয়েছে। এখনও পর্যন্ত সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ টিকাকরণ করা হয়েছে। টিকাকরণ প্রক্রিয়া কি আরও বেশি জোরদার করার জন্য কো-ইউন সফটওয়্যারকে সম্প্রসারণ এবং বৃদ্ধি করা হয়েছে। টিকাকরণ কেন্দ্রের সংখ্যা আগামী দিনে বৃদ্ধি করা হবে। এদিন টিকাকরণ নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়াজনিত কারণে কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি।

