News Flash

  • Home
  • Uncategorized
  • বন্য হাতির তান্ডবে লন্ডভন্ড বসতঘর, ফসলের ব্যাপক ক্ষতি
Image

বন্য হাতির তান্ডবে লন্ডভন্ড বসতঘর, ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩০ ডিসেম্বর৷৷ তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় বন্যহাতির তাণ্ডবে মানুষের মতো দিশেহারা৷ গতকাল রাতেও বন্যহাতির তাণ্ডব চালিয়েছে বিভিন্ন এলাকায়৷ বন্য হাতির দল গতকাল রাতে একটি রাবার বাগানে ঢুকে প্রচুর রাবার গাছ ধবংস করে দিয়েছে৷ ফসল নষ্ট করার পাশাপাশি বন্য হাতির দল বাড়ি ঘরে ঢুকে বসতবাড়ি ভাঙচুর করছে বলেও অভিযোগ৷


বন্য হাতি তাড়ানোর জন্য বনদপ্তর কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করলেও তা যথেষ্ট নয় বলে অভিযোগ৷ সে কারণেই মহারানী পৌর এলাকায় ক্ষুব্ধ জনতা বন্যহাতির তাণ্ডব থেকে রেহাই পাওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে পথ অবরোধে শামিল হল৷ বুধবার মহারানী পড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলতে থাকে৷ অবরোধের খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তারা অবরোধ ছুটে যান৷ পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন৷


বন্যহাতির তাণ্ডব থেকে যাতে এলাকাবাসী রক্ষা পেতে পারেন এবং তাদের ধন সম্পত্তি রক্ষা করা যায় সেজন্য প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করা হয়৷ সেই আশ্বাসের ভিত্তিতে আপাতত পথ অবরোধ প্রত্যাহার করে নেন অবরোধকারীরা৷তবে প্রতিশ্রুতি অনুযায়ী বন্যহাতির তাড়াতে বনদপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে জানিয়েছেন৷আন্দোলনকারীরা আরও দাবি জানিয়েছেন বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কৃষক এবং বিভিন্ন ক্ষতিগ্রস্ত হওয়ায় সংশ্লিষ্ট পরিবারগুলোকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করতে হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top