News Flash

  • Home
  • Uncategorized
  • বাঁচানো সম্ভব হল না, মৃত্যু হল সিআরপিএফ এএসআই-এর
Image

বাঁচানো সম্ভব হল না, মৃত্যু হল সিআরপিএফ এএসআই-এর

শ্রীনগর, ২৯ ডিসেম্বর (হি.স.): চিকিৎসকদর যথাসাধ্য চেষ্টা সত্ত্বেও প্রাণে বাঁচানো সম্ভব হল না সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরকে। মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলায় গ্রেনেড ফেটে গুরুতর জখম হয়েছিলেন ওই এএসআই। মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে, জখম হওয়ার ৬ দিন পর। মঙ্গলবার মৃত্যু হয়েছে এএসআই নিত্র পাল সিংয়ের। গত ২৪ ডিসেম্বর মৃত্যু হয়েছিল কনস্টেবল মৃত্যুঞ্জয়ের।

গত ২৩ ডিসেম্বর গান্ডেরবাল জেলার তওহীদ ছকে গ্রেনেড ফেটে আহত হয়েছিলেন এএসআই নিত্র পাল সিং এবং মৃত্যুঞ্জয়। তাঁরা ছাড়াও দু’জন আধাসামরিক বাহিনী, একজন পুলিশ এবং আরডিডি আধিকারিক জখম হয়েছিলেন। ২৪ ডিসেম্বর মৃত্যু হয়েছিল কনস্টেবল মৃত্যুঞ্জয়ের, ৬ দিন পর প্রাণ হারালেন এএসআই নিত্র পাল সিং।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top