News Flash

  • Home
  • Uncategorized
  • সমতা ফিরল সিরিজে, ৮ উইকেটে দ্বিতীয় টেস্ট ম্যাচে জয় ভারতের
Image

সমতা ফিরল সিরিজে, ৮ উইকেটে দ্বিতীয় টেস্ট ম্যাচে জয় ভারতের

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর (হি.স.): সমতা ফিরল সিরিজে। মেলবোর্নে দ্বিতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাজিত করল ভারত। ৮ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ভারত। বক্সিং ডে টেস্টে বুমরা, মহম্মহ সিরাজদের দাপটে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২০০ রানে। ৬৯ রানের লিড নেয় আয়োজক দল। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামা ভারতের সামনে লক্ষ্য মাত্র ৭০ রানের। ভারতীয় বোলারদের দাপটে খুব বেশি রান যোগ করতে পারেনি অস্ট্রেলিয়া। 

১৫.৫ ওভারে ২ উইকেট হারিয়ে যে স্কোর তুলে নেয় ভারত। মায়াঙ্ক আগারওয়াল (৫) ও চেতেশ্বর পূজারা (৩) দ্রুত ফিরে গেলেও, শুভমান গিল (৩৫ অপরাজিত) ও ক্যাপ্টেন আজিঙ্কা রাহানের (২৭ অপরাজিত) পার্টনারশিপে ৮ উইকেটে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতে নেয় ভারত। তৃতীয় দিনের খেলার শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ১৩৩। হাতে থাকা ৪ উইকেট নিয়ে তারা যোগ করে ৬৭ রান। সোমবার অপরাজিত থাকা ক্যামরন গ্রিন (১৪৬ বলে ৪৫ রান) এবং প্যাট কামিন্স (১০৩ বলে ২২ রান) আউট হওয়ার পর মিচেল স্টার্ক (৫৬ বলে ১৪ রান) এবং জশ হ্যাজেলউড (২১ বলে ১০ রান) চেষ্টা করলেও খুব বেশি এগোতে দেননি ভারতীয় বোলাররা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top