News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন ধরনের করোনাকে রুখতে পারবেনা প্রতিষেধক এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি : কেন্দ্রীয় সরকার
Image

নতুন ধরনের করোনাকে রুখতে পারবেনা প্রতিষেধক এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি : কেন্দ্রীয় সরকার

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি. স.): ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরনের চারিত্রিক বদল এনেছে। বৃটেনের সঙ্গে ইতিমধ্যেই অস্থায়ীভাবে যাত্রীবাহী বিমান পরিষেবা বাতিল করে দিয়েছে ভারত। বর্তমানে ভারতে করোনা পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে। পড়তির দিকে নতুন করে আক্রান্তের হার। কিন্তু করোনার এই নতুন সংস্করণ নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ।


মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভারত সরকারের প্রিন্সিপাল সাইন্টিফিক এডভাইজার (পি এস এ) অধ্যাপক কে বিজয় রাঘবন জানিয়েছেন, প্রতিষেধক এই নতুন ধরনের করোনার বিরুদ্ধে কাজ করবে না এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ব্রিটেনে করোনা র যে সংস্করণ পাওয়া গিয়েছে তা খুবই ছোঁয়াচে। প্রতিষেধক এর মূল কাজ হল শরীরে অ্যান্টিবডি মাত্রা বাড়িয়ে দেওয়া। করোনায় যে পরিবর্তন এসেছে সেটা প্রতিষেধককে অকেজো করে দিতে পারবে না। যদিও সতর্ক থাকা এবং বিধি মেনে চলা একান্ত প্রয়োজন সাধারণ মানুষের জন্য।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top