News Flash

  • Home
  • Uncategorized
  • আগর গাছের মাধ্যমে ত্রিপুরায় বিকল্প অর্থনীতি চাইছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
Image

আগর গাছের মাধ্যমে ত্রিপুরায় বিকল্প অর্থনীতি চাইছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

আগরতলা, ২৮ ডিসেম্বর (হি.স.)৷৷ আগর গাছ খুবই দামি এবং তার চাহিদাও প্রচুর৷ তাই, আগর গাছের মাধ্যমে ত্রিপুরায় বিকল্প অর্থনীতি চাইছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সোমবার উত্তর ত্রিপুরাপ তিলথৈয়ে নবনির্মিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে আগর গাছ লাগিয়ে আত্মনির্ভর হওয়ার জন্য এ-কথা বলেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, ২০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কেন্দ্র স্থানীয় মানুষের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷ এদিন সেখানকার পরিকাঠামো ঘুরে দেখে চিকিতেক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী৷


প্রসঙ্গত, আজ মুখ্যমন্ত্রী যুবরাজনগর- দেওছড়া রাস্তায় জুরি নদীর উপর নবনির্মিত ‘অটল সেতু’র উদ্বোধন করেছেন৷ এই সেতুর ফলে যুবরাজনগরের জনগণের অনেক সুবিধা হবে বলে তিনি মনে করেন৷ এদিকে, তিলথৈ সফরকালে মুখ্যমন্ত্রী গোরক্ষনাথ মন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন এবং ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর সুখসমৃদ্ধি কামনা করেছেন৷ পাশাপাশি তিনি বাবা পুষ্করনাথজির যোগা আশ্রমে হরিওঁ নাম সংকীর্তনে অংশগ্রহণ করেছেন৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার সমস্ত মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার দায়বদ্ধ৷ তাঁর দাবি, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই রাজ্য সরকার তার কার্যধারা সম্পাদন করছে৷ তিনি প্রত্যয়ের সুরে বলেন, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান সব ক্ষেত্রেই অন্য দিশা নিয়ে চলছে ত্রিপুরা সরকার৷ তাঁর দাবি, অতীতে ত্রিপুরার কৃষকরা কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে জানতেনই না৷ কিন্তু এখন এ ব্যাপারে সকলেই অবগত৷ আগে খেতমজুরের নামে সরকার চললেও তাঁদের জন্য কিছুই করেনি পূর্বতন সরকার৷ করেছে শুধু আন্দোলনের নামে লম্বা লাইন, কটাক্ষের সুরে বলেন মুখ্যমন্ত্রী৷


তিনি দৃঢ়তার সাথে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিচ্ছেন তাতে এখন সেই কমিউনিস্টরা ভয় পাচ্ছেন৷ কারণ কমিশন খাওয়ার দিন ফুরিয়েছে৷ এখন ত্রিপুরায় কাজ করে খেতে হবে৷ কমিশনের রাজনীতি চলবে না৷ তাঁর কথায়, কৃষকদের জন্য একদিকে যেমন প্রধানমন্ত্রী ফসলবিমা যোজনা লাগু হয়েছে তেমনই মুখ্যমন্ত্রী ফসলবিমা যোজনাও কার্যকর হয়েছে৷ ১২৫২ হেক্টর জমিকে হাইব্রিড ফসলের খেত করা হয়েছে৷ আগামী দু-বছরের মধ্যে গোটা উত্তর-পূর্বাঞ্চলে সেই বীজ সরবরাহ করা হবে৷
আত্মনির্ভর হওয়ার জন্য সকলকে উদ্বুদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, আগর গাছের মাধ্যমে মানুষের আর্থিক সংস্থানে কাজ করছে ত্রিপুরা সরকার৷ সেই লক্ষ্য থেকেই আগর ফাউন্ডেশন গড়ে তোলা হয়েছে৷ আগামী দিনে এই আগর গাছের প্রক্রিয়াকরণের মাধ্যমে দু’হাজার কোটি টাকার অর্থনীতি গড়ে উঠবে৷ তাঁর দাবি, আগর গাছের প্রচুর চাহিদা রয়েছে৷ ফলে, বিকল্প অর্থনীতি এই আগর গাছের মাধ্যমেই সম্ভব হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top