News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে যান দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু দু’জনের
Image

উদয়পুরে যান দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু দু’জনের

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ ডিসেম্বর৷৷ রাজ্যে পথদুর্ঘটনা প্রতি নিয়ত ঘটে চলেছে৷গোমতী জেলার উদয়পুর মাতাবাড়ি এলাকায় একটি বাইক বাইসাইকেল এর মধ্যে সংঘর্ষে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷


সংবাদ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে একটি দ্রুতগামী একটি বাইসাইকেলকে সজোরে ধাক্কা দেয়৷ বাইকের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয় বাই সাইকেল চালক৷ এদিকে বাইসাইকেল কে ধাক্কা দিয়ে বাইক নিয়ে ছিটকে পড়ে বাইক চালক৷ তাতে বাইক চালক গুরুতর ভাবে আহত হয়৷ স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে খবর দেন দমকল বাহিনীর জওয়ানদের৷খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷

গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন৷ দুর্ঘটনায় আহত অপর একজন বর্তমানে গোমতী জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত হয়েছিল৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে৷৷স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন চালকের অসাবধানতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ঘটনাস্থল থেকে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top