নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ গোমতী জেলার কাকড়াবনের তুলামুড়া এলাকায় গাছ থেকে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তির নাম দিনেশ দাস৷
সংবাদ সূত্রে জানা গেছে কাকড়া বোনের তুলামুড়া এলাকার দিনেশ দাস নামে এক ব্যক্তি একটি বটগাছে উঠেছিলেন৷ বট গাছ থেকে পড়ে তিনি গুরুতর ভাবে আহত হন৷ স্থানীয়রা আহত দিনেশ দাস কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দীনেশ দাসের৷
গাছ থেকে পড়ে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই তুলামুড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ কাকড়াবন থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

