News Flash

  • Home
  • Uncategorized
  • মানবজীবনে সংস্থানের ভূমিকা অতি গৌণ, ত্রিপুরাকে দেখে উপলব্ধি দেশের প্রধান বিচারপতি বোবদের
Image

মানবজীবনে সংস্থানের ভূমিকা অতি গৌণ, ত্রিপুরাকে দেখে উপলব্ধি দেশের প্রধান বিচারপতি বোবদের

আগরতলা, ২৩ ডিসেম্বর (হি.স.)৷৷ মানবজীবনে সংস্থানের ভূমিকা অতি গৌণ৷ ত্রিপুরাকে দেখে উপলব্ধি করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে৷ তাঁর কথায়, এ-রাজ্যের মানুষের হৃদয়, তাঁদের চারিত্রিক বৈশিষ্ট ত্রিপুরাবাসীর বিশালতার পরিচয়৷ ত্রিপুরায় এসে তিনি অত্যন্ত আনন্দিত৷
বুধবার ত্রিপুরা সফরে এসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন৷ সেখানে তিনি পূজা দিয়েছেন৷ উদয়পুর থেকে আগরতলায় ফিরে ত্রিপুরা হাইকোর্টে ই-সেবা কেন্দ্রের সূচনা করেছেন প্রধান বিচারপতি৷


ত্রিপুরা সফরে মানুষের আদর ভালোবাসা পেয়ে ভীষণ আপ্লুত তিনি৷ প্রধান বিচারপতি বলেন, আমি কখনও ভাবিনি ত্রিপুরার মানুষ এত বড় মনের হবেন৷ তাঁদের চরিত্রে উদারতার ছাপ মিলবে৷ শুধু তা-ই নয়, ১৯৭১ সালে শরণার্থীদের যেভাবে ত্রিপুরাবাসী প্রাণ খুলে নিজেদের ঘরে থাকার জায়গা দিয়েছেন, তার প্রশংসায় তিনি ভাষা খুঁজে পাচ্ছিলেন না৷ তাঁর কথায়, এই রাজ্যের মানুষের কাছে সংস্থানের যথেষ্ট ঘাটতি রয়েছে৷ কিন্তু, ত্রিপুরা বুঝিয়ে দিয়েছে মানবজীবনে সংস্থানের ভূমিকা খুবই গৌণ৷ কারণ, মানুষের হৃদয়, তাঁদের চারিত্রিক বৈশিষ্ট ত্রিপুরাবাসীর বিশালতার পরিচয় বহন করছে৷ তাই, ত্রিপুরা সফরে এসে আমি ভীষণ আনন্দিত, বলেন তিনি৷
প্রধান বিচারপতি আরও ভাবেননি, প্রযুক্তির ক্ষেত্রেও ত্রিপুরা অনেক উন্নত হবে৷ তাঁর কথায়, আদালতকে ডিজিটাল মাধ্যমে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলাম৷ আমি চেয়েছিলাম, ন্যায়বিচার প্রযুক্তি-নির্ভর হোক৷ কারণ, অতিমারির সময় এ-ছাড়া অন্য কোনও পথ খোলা ছিল না৷ বিকল্প হিসেবে আদালত বন্ধ করে দিতে হতো৷ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের পক্ষে তা কখনওই সম্ভব ছিল না, বলেন তিনি৷


তিনি বলেন, হাইকোর্টে ই-সেবা চালু করার সিদ্ধান্ত যথেষ্ট ভালো৷ তাতে প্রযুক্তির সহায়তায় আদালত মানুষের হাতের নাগালে চলে আসছে৷ সাথে তিনি যোগ করেন, হাইকোর্টে সমস্ত সুযোগ-সুবিধা ত্রিপুরার শিল্প-কলা সামনে রেখে প্রদান করা হচ্ছে৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এ কুরেশি বলেন, ডিজিটাল পরিষেবা একেবারে নতুন বিষয় না হলেও কোভিড-১৯ পরিস্থিতিতে মানব সম্পদের সমন্বয়ে প্রযুক্তির ব্যবহার সময়ের চাহিদা হয়ে দাঁড়িয়েছে৷ ত্রিপুরার মানুষের উদারতার কথা চিন্তা করে সংবিধানে নিহিত সামাজিক, রাজনৈতিক ও আর্থিক ন্যায় প্রদানের ক্ষেত্রে সীমিত সম্পদ বাঁধা হয়ে দাঁড়ায়নি৷
এই ই-সেবা কেন্দ্র সাধারণ মানুষের আদালত সম্পর্কিত সমস্যা সমাধানের ক্ষেত্রে ওয়ান স্টপ কেন্দ্র হিসেবে কাজ করবে৷ এই কেন্দ্রের মূল পরিষেবার মধ্যে রয়েছে বিচার ব্যবস্থা ও সাধারণ মানুষের মধ্যে সংযোগ তৈরি করা৷ এই কেন্দ্রে কম্পিউটার, স্ক্যানার, ল্যান, ইকিয়স্ক ইত্যাদি সুুবিধা থাকবে৷ হিন্দী/ইংরেজি/স্থানীয় ভাষায় তথ্য পুস্তিকা থাকবে৷ এই কেন্দ্র সমস্ত কাজের দিন খোলা থাকবে এবং বিনামূল্যে সাধারণ মানুষ ও বার সদস্যদের পরিষেবা প্রদান করবে৷ এতে ল্যাণ্ডলাইন/মোবাইল/হোয়াটস অ্যাপ নম্বর থাকবে, ই-ফাইলিং অব পিটিশন, ই-স্ট্যাম্প/পেমেন্ট, ই-মুলাকাতের জন্য সময় নির্ধারণ করা, কোর্ট রায়ের সফট কপি প্রদান, বিনামূল্যে আইনী পরিষেবা প্রদান ইত্যাদি করা হবে৷


অনুষ্ঠানের শুরুতে সুুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রবীন্দ্রনাথের কবিতা সম্বলিত এক মারকপত্র দিয়ে সম্মানিত করা হয় এবং অন্যান্য অতিথিদের রিসা দিয়ে বরণ করা হয়৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি এস তলাপাত্র, এস জি চ্যাটার্জি, গৌহাটি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এ সিং প্রমুখ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top