News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণের মামলায় যুবককে সাত বছরের কারাদন্ড
Image

ধর্ষণের মামলায় যুবককে সাত বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ শ্লীলতাহানীর ও ধর্ষণের দায়ে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সোনামুড়া জেলা ও দায়রা জজ আদালত৷ সাজা প্রাপ্ত ব্যক্তির নাম বিল্লাল মিয়া৷সংবাদ সূত্রে জানা গেছে২০১৭ সালের ২৫ শে মে এক মহিলা সুনামুরা গিয়েছিলেন৷ সেখান থেকে তিনি একটি মারুতি গাড়ি করে বাড়িতে ফিরছিলেন৷ মারুতি গাড়ি করে বাড়িতে ফেরার সময় দুই যুবক তাকে তেল কাজলা এলাকায় শ্রীলতাহানি ও ধর্ষণ করে৷


এ ব্যাপারে সোনামুড়া থানায় সুনিদৃষ্ট মামলা দায়ের করা হয়৷ সোনামুড়া থানার পুলিশ তেলকাজলা এলাকা থেকে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছিল৷ সেখান থেকে অভিযুক্ত দুজনকে আটক করেছিল পুলিশ৷ ঘটনার তদন্ত ক্রমে সোনামুড়া থানার পুলিশ আদালতে চার্জশিট প্রদান করে৷সোনামুড়া জেলা ও দায়রা জজ আদালত দীর্ঘ শুনানির পর এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন৷জেলা ও দায়রা জজ অভিযুক্ত বিল্লাল মিয়া কে এই মামলায় দোষী সাব্যস্ত করে সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে৷ মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার জনগণ৷


আদালতের এ ধরনের রায় বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরো বাড়বে বলে তারা অভিমত ব্যক্ত করেছেন৷এধরনের রায়ের ফলে শ্রীলতাহানি ধর্ষণসহ অপরাধ প্রবণতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন৷যেকোনো অপরাধপ্রবণতার পর আদালত যদি সঠিক বিচার না করে তাহলে আদালতের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস দৃঢ় হতে পারে না বলেও সাধারণ মানুষের অভিমত৷সোনামুড়া জেলা ও দায়রা জজ আদালত এক মহিলাকে শ্রীলতাহানি ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের প্রতি তাদের আস্থা প্রকাশ করেছেন সাধারণ মানুষ জন৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top