News Flash

  • Home
  • Uncategorized
  • অসম থেকে পাচারকৃত প্রায় পাঁচ লক্ষ টাকার ইয়াবা সহ পুলিশের জালে এক
Image

অসম থেকে পাচারকৃত প্রায় পাঁচ লক্ষ টাকার ইয়াবা সহ পুলিশের জালে এক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৪ ডিসেম্বর৷৷ নেশা বিরোধী অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা পুলিশ৷ সোমবার উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে ধর্মনগর থানা এবং কদমতলা থানার পুলিশ অভিযানে নেমে এই সাফল্যপ পেয়েছে বলে জানা গেছে৷


প্রাপ্ত খবরে প্রকাশ, পুলিশের কাছে খবর ছিল, অসম থেকে নেশাজাতীয় ট্যাবলেট ত্রিপুরায় পাচার হবে৷ সেই সূত্রের খেই ধরে আজ বিকেল পাঁচটা নাগাদ জাতীয় সড়কে ওৎ পেতে বসে থাকে পুলিশের দল৷ এক সময় পিঠে ব্যাগ ঝুলিয়ে বাইকে চড়ে এক যুবক যাচ্ছিল৷ তার গতিরোধ করে পুলিশ পিঠের ব্যাগে তালাশি চালিয়ে নেশাজাতীয় দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে৷ সঙ্গে সঙ্গে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়৷ ধৃতকে উত্তর ত্রিপুরার চোড়াইবাড়ি থানাধীন ফুলবাড়ি গ্রামের নুরুল ইসলাম (৩০) বলে পরিচয় পাওয়া গেছে৷


পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, উদ্ধারকৃত নেশাজাতীয় ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষাধিক টাকা হবে৷ ধৃতের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে৷ ঘটনা সম্পর্কে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান পুলিশ সুপার৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top