News Flash

  • Home
  • Uncategorized
  • ডেমোক্র্যাট জো বাইডেনই জয়ী, ট্রাম্পের ঝুলিতে ২৩২টি ইসি ভোট
Image

ডেমোক্র্যাট জো বাইডেনই জয়ী, ট্রাম্পের ঝুলিতে ২৩২টি ইসি ভোট

ওয়াশিংটন, ১৫ ডিসেম্বর (হি.স.): আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট জো বাইডেনকে জয়ী ঘোষণা করল ইলেক্টোরাল কলেজ। ফলে মার্কিন মুলুকের প্রেসিডেন্ট পদে জো বাইডেনের অভিষেক এখন শুধুই সময়ের অপেক্ষা। আমেরিকার সময় অনুযায়ী, সোমবার স্পষ্ট হয়ে গিয়েছে, ৩০৬টি ইলেক্টোরাল কলেজ ভোট (ইসি) গিয়েছে ডেমোক্রেট জো বাইডেনের পক্ষে। অন্যদিকে বহু আইনি লড়াইয়ের পরেও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে মাত্র ২৩২টি ইলেক্টোরাল কলেজ ভোট। ইলেক্টোরাল কলেজের ঘোষণার পরই ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেছেন জো বাইডেন। আমেরিকার ভাবী প্রেসিডেন্টের কথায়, ‘জনগণের ইচ্ছাকে সম্মান করতে অস্বীকার করেছেন ট্রাম্প।’

জয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাইডেন বলেন, ‘‘আইনের শাসন, সংবিধান এবং জনগণের ইচ্ছা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।’’ ভোটের ফলাফল নিয়ে ট্রাম্প এবং তাঁর সহযোগীদের আদালতে যাওয়া নিয়েও মন্তব্য করেছেন বাইডেন। তাঁর মতে, ‘‘এমন আপ্রাণ চেষ্টা আগে দেখা যায়নি। ধন্যবাদ যে সুপ্রিম কোর্ট ওই আবেদন বাতিল করে দিয়েছে।’’

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top