News Flash

  • Home
  • Uncategorized
  • ফায়ারম্যান বিশ্বজিৎ মৃত্যুকাণ্ডে জড়িত ধৃত যুবক পাঁচদিনের পুলিশ হেফাজত
Image

ফায়ারম্যান বিশ্বজিৎ মৃত্যুকাণ্ডে জড়িত ধৃত যুবক পাঁচদিনের পুলিশ হেফাজত

ধর্মনগর, ৫ ডিসেম্বর (হি.স.)৷৷ ব্রু শরণার্থী ইস্যুতে পানিসাগরে জয়েন্ট মুভমেন্ট কমিটির জাতীয় সড়ক অবরোধে জনরোষে ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর ঘটনায় পুলিশ দেবু মালাকার (২৫)-কে গ্রেফতার করেছে৷ শনিবার তাকে আদালতে তোলা হয়েছিল৷ আদালত তাকে পাঁচদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে৷ মূলত, ২১ নভেম্বর পুলিশের গুলিতে অবরোধকারী শ্রীকান্ত দাসের মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতার জনরোষের শিকার হয়েছিলেন ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মা৷


প্রসঙ্গত, উত্তর ত্রিপুরার পানিসাগরে ২১ নভেম্বর জাতীয় সড়ক অবরোধ চলাকানীল সংঘটিত গুলি চালানোর ঘটনায় ম্যাজিস্ট্রিয়াল তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷ পাশাপাশি মৃতের পরিবারকে পাঁচলক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে৷ কিন্তু ওইদিনই ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মার মর্মান্তিক মৃত্যুকে ঘিরে ত্রিপুরায় বিভিন্ন জনজাতিভিত্তিক সংগঠন লাগাতার প্রতিবাদ জানাচ্ছে৷

সেদিনের ঘটনায় পানিসাগর থানায় মামলা হয়েছে৷ গতকাল রাতে পুলিশ কাঞ্চনপুরে গিয়ে জয়েন্ট মুভমেন্ট কমিটির প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদের চেষ্টা করেছিল৷ কিন্তু গ্রামবাসীদের প্রতিরোধের কারণে পুলিশ জিজ্ঞাসাবাদ অর্ধসমাপ্ত করে গেছে, জানিয়েছেন নাগরিক সুরক্ষা মঞ্চের সভাপতি রঞ্জিত নাথ৷


উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, পানিসাগরে ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর ঘটনায় আজ সকাল ৮-টা নাগাদ কাঞ্চনপুর থানাধীন সুব্রতনগর এলাকা থেকে পুলিশ দেবু মালাকার নামের একজনকে গ্রেফতার করেছে৷ আজ তাকে আদালতে সোপর্দ করে পুলিশ সাতদিনের রিমান্ড চেয়েছিল৷ কিন্তু, আদালত পঁচদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে৷ তাঁর কথায়, ওই ঘটনায় খুব শীঘ্রই আরও কয়েকজনকে গ্রেফতার করা সম্ভব হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top