News Flash

  • Home
  • Uncategorized
  • ডাকঘর থেকে টাকা তুলতে গিয়ে ঘরে ফিরেনি গৃহবধূ
Image

ডাকঘর থেকে টাকা তুলতে গিয়ে ঘরে ফিরেনি গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ লংতরাই ভ্যালি মহাকুমার ৮২ মাইল এলাকা থেকে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন৷ এ ব্যাপারে নিখোঁজ গৃহবধূর স্বামী থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে নিখোঁজ মহিলার স্বামী জানান তার স্ত্রী বাচ্চাকে সঙ্গে নিয়ে শাশুড়ির সঙ্গে বাজারে গিয়েছিল৷


ঘটনা গত ২১ শে নভেম্বর এর৷ বাজারে শাশুড়িকে দাঁড় করিয়ে রেখে গৃহবধূ বলেছিল তিনি নাকি পোস্ট অফিস থেকে টাকা তুলতে যাচ্ছেন৷ তারপর থেকে ওই গৃহবধূর আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না৷ সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর করে তার কোন হদিস না পেয়ে শেষ পর্যন্ত তার স্বামীর এবপারে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন৷
তার স্বামী জানান এখন পর্যন্ত তার কোন হদিস মেলেনি৷ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এর পেছনে কি রহস্য আত্মগোপন করে রয়েছে তা উদঘাটনের জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত ঘটনার কোনো ক্লো খুঁজে পায়নি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top