News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মসংস্থানে দৃঢ় আশাবাদী মুখ্যমন্ত্রী
Image

কর্মসংস্থানে দৃঢ় আশাবাদী মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ ডিসেম্বর (হি.স.)৷৷ বিশ্বের যে কোনও প্রান্ত থেকে মাতা ত্রিপুরেশ্বরীকে দর্শনের সুযোগ করে দিয়েছে ত্রিপুরা সরকার৷ আজ শনিবার রাজ্য সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রিপুরাসুন্দরী মন্দিরের ওয়েবসাইটhttps://tripurasundari.tripura.gov.in- এর সূচনা করে বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি আরও বলেন, ৫১টি শক্তিপীঠের এক পীঠ মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির-এ পূজা, আরতি এখন ঘরে বসেই সমগ্র বিশ্ববাসী প্রত্যক্ষ করতে পারবেন৷ পাশাপাশি, অনলাইনে দান করার সুযোগও রয়েছে৷ তাতে কর ছাড় মিলবে৷
মুখ্যমন্ত্রীর মতে, ওই ওয়েবসাইট প্রচুর ধর্মপ্রাণ মানুষকে আকর্ষিত করবে৷ সাথে বাড়বে পর্যটকের সংখ্যাও৷ তাঁর দাবি, পর্যটনকে আরও চাঙ্গা করার ক্ষেত্রে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের ওয়েবসাইট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷


এদিন মুখ্যমন্ত্রী মন্দিরে দান সংগ্রহের প্রক্রিয়া নিয়ে পূর্বতন সরকারের ভূমিকায় প্রশ্ণ তুলেছেন৷ তিনি বলেন, অতীতে ত্রিপুরাসুন্দরী মন্দিরে সংগৃহীত দানের কোনও হিসাব মিলত না৷ কিন্তু এখন নতুন পদ্ধতিতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে প্রত্যেক দান বাবদ সংগ্রহ অর্থের হিসাব পাওয়া যাবে৷

ওয়েবসাইটের বিভিন্ন উল্লেখযোগ্য বিষয়ের বর্ণনা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, মন্দিরের ভেতরে সংস্থাপিত ক্যামেরা দুবার ব্যবহৃত হবে৷ তাতে আরতি এবং পূজা সরাসরি ওয়েবসাইটে সম্প্রচারিত হবে৷ তিনি জানান, প্রতিদিন ভোর চারটা থেকে পাঁচটা এবং সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত মন্দিরে আরতি এবং পূজা সরাসরি সম্প্রচারিত হবে৷
তিনি আরও জানান, বিশ্বের যে কোনও প্রান্ত থেকে এখন অন্নভোগ, বলি অনলাইনে বুকিং করা যাবে৷ এছাড়া থাকার মতো জায়গার তথ্যও ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে৷ তাঁর কথায়, ধর্মস্থান কর্মসংস্থান সৃষ্টির অনেক সুযোগ নিয়ে আসে৷ সারা দেশের অভিজ্ঞতা থেকে স্পষ্ট, তিরুপতি বালাজি মন্দির কিংবা বৈষ্ণোদেবী মন্দিরকে ঘিরে পান দোকান থেকে শুরু করে পাঁচ তারা হোটেলেএ প্রচুর কর্মসংস্থান হচ্ছে৷ তাই তিনি আশা প্রকাশ করে বলেন, ত্রিপুরায় আগামীদিনে এভাবেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top