News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের ভারত বনধকে সমর্থন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির
Image

কৃষকদের ভারত বনধকে সমর্থন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির

হায়দরাবাদ, ৬ ডিসেম্বর (হি. স.): কেন্দ্রের নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ৮ ডিসেম্বর, মঙ্গলবার দেশজুড়ে বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলির। এই বনধকে পূর্ণ সমর্থন জানিয়েছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)। তেলেঙ্গানায় বনধ সফল করার জন্য ইতিমধ্যেই দলীয় নেতাকর্মীদের বিবৃতি জারি করে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা টিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও। মুখ্যমন্ত্রী মনে করেন যতক্ষণ না নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কৃষকদের আন্দোলন অব্যাহত রাখা উচিত।

সংসদে এই আইন সংক্রান্ত বিল যখন পেশ করা হয় তখন টিআরএসের তরফ থেকে বিরোধিতা করা হয়েছিল। ৮ ডিসেম্বর রাজ্যে বনধ সফল করার লক্ষ্যে দলের নেতাকর্মীদের পথে নামার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে টিআরএসের আগে কৃষকদের ডাকা ভারত বনধকে সমর্থন জানিয়েছিলেন আরজেডি, তৃণমূল কংগ্রেস এবং বামপন্থী দলগুলি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top