News Flash

  • Home
  • Uncategorized
  • দামছড়ায় অপহরণকাণ্ডে ধৃত এক অপহৃতের খোঁজ চলছে : এসপি
Image

দামছড়ায় অপহরণকাণ্ডে ধৃত এক অপহৃতের খোঁজ চলছে : এসপি

ধর্মনগর, ৫ ডিসেম্বর (হি.স.) ৷৷ গভীর রাতে বন্দুকের ভয় দেখিয়ে এক ব্যক্তিকে অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷ তবে অপহৃতকে এখনও খুঁজে পাওয়া যায়নি৷ ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে অপহৃতের হদিশ মিলবে বলে আশাবাদী পুলিশ৷


প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর গভীর রাতে বন্দুকের ভয় দেখিয়ে লিটন নাথকে অপহরণ করেছিল অজ্ঞাতপরিচয় দুষৃকতী৷ মুক্তিপণ বাবদ দেড় লক্ষ টাকা দাবি করেছিল তারা৷ উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানাধীন কাটুয়া ব্রিজ সংলগ্ণ জয়রামপাড়ায় বছর পঁয়ত্রিশের লিটন নাথকে অপহরণের পর এখনও তাঁর হদিশ পাওয়া যায়নি৷

আজ শনিবার উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, অপহৃতের সন্ধানে অসম ও ত্রিপুরা পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়েছে৷ খেদাছড়া থেকে পোহিলা রিয়াং (৪৫)-কে আজ আটক করা হয়েছে৷ ওই অপহরণের ঘটনায় কোহিলা যুক্ত রয়েছে বলে পুলিশ সুপার দাবি করেন৷ ইতিমধ্যে তাকে খেদাছড়া থেকে দামছড়া থানায় আনা হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে অপহৃতের সন্ধান এবং বাকি অপহরণকারীদের খোঁজ মিলবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷ আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top