News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক জায়গায় যান সন্ত্রাসে হত এক, আহত তিন
Image

পৃথক জায়গায় যান সন্ত্রাসে হত এক, আহত তিন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর/ আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ বি জে পি দলের রাজ্য প্রভারী সোনকরকে বাইক রেলীকরে স্বাগত জানিয়ে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত বিজেপি কার্যকর্তা৷ মৃত বিজেপি কার্যকর্তার নাম শংকর সরকার৷ বাড়ি বাগমা মন্য পাড়া বি এস এফ চৌমূহনী এলাকায়৷ নিহত শংকর সরকারের বাইক দুর্ঘটনায় চাঞ্চল্য ও গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা উদয়পুর ও বাগমা এলাকায়৷


শনিবার মাতাবাড়িতে বিজেপির নব নিযুক্ত রাজ্য প্রভারী বিনোদ সোনকরের ত্রিপুরায় আগমনকে কেন্দ্র করে উদয়পুর মাতাবাড়িতে উনাকে শুভেচ্ছা জানানোর জন্য বাগমা থেকে মাতাবাড়ি পর্যন্ত বিজেপির বাইক মিছিল অনুষ্ঠিত হয়৷ এদিন বাইক মিছিলের পর বাড়ি ফেরার পথে গাড়ি ও বাইকের সংঘর্ষে বিজেপি কার্যকর্তা শংকর সরকার নিহত হন৷ শংকর সরকারকে পেছন থেকে একটি ধাক্কা দিয়ে বেপাত্তা হয়ে যায়৷ তেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শংকর সরকারকে মৃত বলে ঘোষণা করে৷ শংকর সরকারের এক ছেলে তিন বিবাহিত মেয়ে বর্তমান আছে৷ উনি বি এস এফ চৌমূহনীতে ক্ষুদ্র মাছ ব্যবসায়ী৷বাগমা মৎস সমবায় সমিতির সদস্য৷ শংকরের অকাল প্রয়ানে পরিবার সহ গোটা বাগমা সহ উদয়পুরে শোকের ছায়া নেমে এসেছে৷

রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ প্রতিদিনই কোনো না কোনো স্থানে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে চলেছে৷ উত্তর ত্রিপুরা জেলার কুমারঘাট থানার নতুন বাজার এলাকায় পথ দুর্ঘটনায় তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন৷সংবাদ সূত্রে জানা গেছে একটি অলটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে ওই তিন জন আহত হন৷ আহতদের মধ্যে অলটো গাড়ির চালক রয়েছে৷ দুর্ঘটনায় গাড়িটিও দুমড়ে-মুচড়ে গেছে৷ অল্পেতে প্রাণে বেঁচেছেন চালকসহ যাত্রা৷দ্রুতবেগে চালানোর ফলে নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ কুমারঘাট থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ধলাই জেলার আমবাসা বাসষ্ট্যান্ড সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কে একটি পাথর বোঝাই লরি উল্টে গেছে৷ তাতে অবশ্য প্রাণহানির কোন খবর নেই৷ গভীর রাতে এই দুর্ঘটনা ঘটায় কোন পথচারী ক্ষতিগ্রস্ত হয়নি৷ লরি চালকও অক্ষত রয়েছে বলে জানা গেছে৷পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের কাজ শুরু করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top