News Flash

  • Home
  • Uncategorized
  • সংবর্ধনা সভায় অনুপস্থিতি, বিদ্রোহীরা আরও আগ্রাসী
Image

সংবর্ধনা সভায় অনুপস্থিতি, বিদ্রোহীরা আরও আগ্রাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ নবনিযুুক্ত প্রভারীর রাজ্য সফরে শাসক দল বিজেপিতে বিদ্রোহের দাবানল আরও প্রকট হয়েছে বলেই মনে করা হচ্ছে৷ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিনোদ সোনকরের সংবর্ধনা সভায় বিজেপির বিদ্রোহী গোষ্ঠী অনুপস্থিত থেকে বুঝিয়ে দিয়েছেন কোনও ভাবেই তাদের দমানো যাবে না৷ বিধায়ক রামপ্রসাদ পাল থেকে শুরু করে সুদীপ রায় বর্মন ও বিদ্রোহী গোষ্ঠীর বাকি বিধায়কসহ অনেকেই এদিন সংবর্ধনা সভায় অংশ নেননি৷ ভীড়ে ঠাসা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নং হলে বিদ্রোহীদের অনুপস্থিতি নবনিযুক্ত প্রভারীর সংগঠন পরিচালনা আরও কঠিনতর করেছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷ সূত্রের দাবি, রবিবার একেক করে বিদ্রোহীদের বক্তব্য শুনবেন বিনোদ সোনকর৷


রাজ্যে গত কয়ক মাস ধরেই শাসক দলের অন্দরে বিদ্রোহ তুষের আগুনের মতো বাড়ছিল৷ দিল্লী গিয়েও তারা খুব একটা সুবিধা করে উঠতে পারেননি৷ তবে, সাংগঠনিক পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে তাদের ধৈর্য্য ধরার বার্তা দিয়েছে বিজেপি হাইকমান্ড৷ কিন্তু, বিদ্রোহী গোষ্ঠী কোনও ভাবেই ধৈর্য্য ধরার পক্ষে নন৷ ফলে, কিছুদিন পরপর তাদের গতিবিধি বিরোধীদের কাছে রসদ হিসেবে জায়গা করে নিয়েছে৷ পরিস্থিতি দেখে রাজ্যে বিরোধীদের ভূমিকায় বিদ্রোহীরাই অবতীর্ণ হয়েছেন বলে মনে করা হচ্ছে৷ তবে, এই অসন্তোষের পিছনে রহস্যের সন্ধানে কারোর কোন মাথা ব্যাথা রয়েছে বলে মনে করা যাচ্ছে না৷ বিধায়ক রামপ্রসাদ পাল রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিজেপির সাথে যুক্ত রয়েছেন৷ এছাড়া সুদীপ বর্মন সহ আশিষ কুমার সাহা, দিবাচন্দ্র রাঙ্খল, সুশান্ত চৌধুরী নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছেন৷ আরও অনেকেই বিদ্রোহীর তালিকায় রয়েছেন, তারাও বিজেপির আদর্শে কতটা অনুপ্রানিত দলের অন্দরেই এই বিষয়ে বিতর্ক রয়েছে৷ ফলে, বিদ্রোহের প্রকৃত কারণ দলের নবনিযুক্ত প্রভারী খঁুজে বের করবেন বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top