News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের নতুন করে করোনায় আক্রান্ত ৩৬, ০১১
Image

ভারতের নতুন করে করোনায় আক্রান্ত ৩৬, ০১১

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি. স.): শীতকালে প্রত্যাশা মতোই দেশজুড়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় গোটা দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ০১১। নিহত ৪৮২ বলে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের তরফ থেকে রবিবার জানানো হয়েছে। ভারতে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ লক্ষ ৪৪ হাজার ২২২। এরমধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ০৩ হাজার ২৪৮। সুস্থ হয়ে উঠেছে ৯১ লক্ষ ৭৯২। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪০ হাজার ১৮২।

স্বাস্থ্যমন্ত্রকের  কর্তাদের কাছে স্বস্তির খবর এই যে বিগত ২৮ দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নিচে রয়েছে। শেষবার ৭ নভেম্বর দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছিল। করোনায় সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৯৩১। সুস্থ হয়ে উঠেছে ১৭ লক্ষ ১৫ হাজার ৮৮৪। রাজ্যের সব মিলিয়ে করোনায় আক্রান্ত হয়ে নিহত হয়েছে ৪৭ হাজার ৬৯৪। অন্যদিকে দিল্লিতে পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হয়েছে। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৬৭৮।

সুস্থ হয়ে উঠেছে ৫ লক্ষ ৫৩ হাজার ২৯২। শনিবার সকাল পর্যন্ত দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে ৯৫৭৪। উল্লেখ করা যেতে পারে বিগত আট দিন ধরে ভারতের নতুন করে আক্রান্ত তুলনায় সুস্থ হয়ে ওঠার হার বেশি। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪.১০ লক্ষের নিচে রয়েছে। বিগত ১৩৬ দিনের মধ্যে যা সর্বনিম্ন। ভারতের চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএমআর এর তরফ থেকে জানানো হয়েছে দেশজুড়ে করোনা পরীক্ষা করা হয়েছে ১৪ কোটি ৬৯ লক্ষ ৮৬ হাজার ৫৭৫।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top