নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৮ নভেম্বর৷৷ আই পি এফ টির উদ্দ্যোগে কলসী বাজারে অনুষ্ঠিত হয় এক যোগদানসভা৷ আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্রকরে অন্যান্য দলের সাথে তালমিলিয়ে এডিসি ভোটের প্রচার চালিয়েযাচ্ছে আই পি এফ টি সমর্থীত কর্মীরা৷ এডিসি নির্বাচনকে কেন্দ্র করে আজ ৩৮ জোলাইবাড়ীর কলসী বাজারে অনুষ্ঠীত হয় এক যোগদান সভা৷ আজকের এই যোগদানসভায় ৩১ জন ভোটার বিজেপি ও সি পি আই এম ছেরে আই পি এফ টি দলে যোগদানকরে৷
এদের মধ্যে কোয়াইফাং এডিসি ভিলেজের ৫৯ নং বুথের বিজেপির বুথ পেসিডেন্ট অমিত কুমার ত্রিপুরা বিজেপি ছেরে আই পি এফ টিতে যোগদান করে৷ বুথ প্রেসিডন্টের নেতৃত্বে মোট ৪ জন ভোটার আই পি এফ টি দলে সামিল হন৷ আজকে এই যোগদান সভায় দলত্যাগীদের হাতে দলীয় পতাকাদিয়ে বরন করেনেন রাইমাভ্যালীর বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা৷ আই পি এফ টি কতৃক যোগদান সভার শুরুর পূর্বে আই পি এফ টি সমর্থীত কর্মীদের নিয়ে কলসী বাজরে এক সুবিশাল মিছিল সংগঠিত করাহয়৷
আজকের এই যোগদানসভায় উপস্থিত ছিলেন রাইমাভেলি বিধানসভার বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, ইয়ুথ আই পি এফ টির প্রেসিডেন্ট ধনঞ্জয় ত্রিপুরা, জোলাইবাড়ী ডিভিশান প্রেসিডেন্ট আদিমোহন ত্রিপুরা, সেন্ট্রাল সি এ সি জিতারাম ত্রিপুরা, ইয়ুথ আই পি এফ টির জোলাইবাড়ীর ডিভিশনাল প্রেসিডেন্ট হরেন কুমার ত্রিপুরা, হরিনা ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দরা৷ আই পি এফ টি কতৃক আয়োজিত আজকের এই যোগদানসভায় লোকজনের উপস্থিতির হারছিলো লক্ষ্যনিয়৷

