News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে ফাঁসিতে আত্মঘাতী এক
Image

কল্যাণপুরে ফাঁসিতে আত্মঘাতী এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷ কল্যাণপুর থানা এলাকার পশ্চিম ঘিলাতলী গাঁও সভার দাওছড়া এলাকায় ফাঁসিতে আত্মহত্যা করেছে এক ব্যক্তি৷ আত্মঘাতী ওই ব্যক্তির নাম কেশব বর্মা৷স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যক্তি গতকাল রাতে খাওয়া দাওয়ার পর ঘরে ঘুমিয়ে পড়ে৷শুক্রবার সকালে পরিবারের লোক সংখ্যা লক্ষ্য করেন তার দেহ ফাঁসিতে ঝুলছে৷ সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন ঘটনাটি প্রতিবেশীদের জানান৷ খবর পাঠানো হয় কল্যাণপুর থানার পুলিশকে৷খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর হাসপাতাল মর্গে পাঠায়৷ ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷কেন ওই যুবক ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷ ফাঁসিতে যুবকের আত্মহত্যার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top