News Flash

  • Home
  • Uncategorized
  • বড়জলায় মারপিট, আহত বহু, ধৃত ১, উদ্ধার এয়ার গান
Image

বড়জলায় মারপিট, আহত বহু, ধৃত ১, উদ্ধার এয়ার গান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ বড়জলা এলাকা থেকে একটি এয়ার গান উদ্ধার করলো এনসিসি থানার পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায় এইদিন বড়জলা এলাকা থেকে এনসিসি থানার পুলিশের নিকট খবর আসে যে বড়জলা এলাকায় দুই পক্ষের মধ্যে মারপিট লেগেছে৷ এই খবর পেয়ে এনসিসি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ কিন্তু তখন ঘটনাস্থলে কেউই ছিল না৷ এনসিসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রামনগর ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়৷

পরে এনসিসি থানার পুলিশ ঘটনাস্থল থেকে একটি এয়ার গান উদ্ধার করতে সক্ষম হয়৷ একই সাথে মারপিটের ঘটনার সাথে যুক্ত এক ব্যক্তিকে আটক করা হয়৷ ধৃত ব্যক্তির নাম দুলাল শুক্ল দাস৷ এনসিসি থানার এক পুলিশ অফিসার জানান প্রাথমিক ভাবে জানা গেছে মারপিটের ঘটনায় যারা যুক্ত ছিল, তাদের মধ্যে এক জনের কাছে এয়ার গান ছিল৷ তবে এই এয়ার গান কার কাছে ছিল তা জানা যায়নি৷ ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই এয়ার গানের মালিক ও মারপিটের ঘটনায় যুক্ত বাকিদের আটক করা হবে বলেও জানান তিনি৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top