News Flash

  • Home
  • Uncategorized
  • নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ত্রিপুরাবাসী বনধ প্রত্যাখ্যান করেছেন : বিজেপি
Image

নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ত্রিপুরাবাসী বনধ প্রত্যাখ্যান করেছেন : বিজেপি

আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.) ৷৷ নির্ভয়ে এবং স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে বের হয়ে ত্রিপুরাবাসী কর্মনাশা বনধ-কে প্রত্যাখ্যান করেছেন৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এই দাবি করেছেন বিজেপি বিধায়ক রতন চক্রবর্তী৷ তাঁর কথায়, অতীতে এমনভাবে বনধ-কে প্রত্যাখ্যান করতে দেখা যায়নি৷


তিনি দাবি করেন, ট্রেড ইউনিয়নের ডাকে ভারত বনধ-এ ত্রিপুরায় কোনও প্রভাব পড়েনি৷ সরকারি অফিস, ব্যাঙ্ক, বিভিন্ন প্রতিষ্ঠান বনধ-কে প্রত্যাখ্যান করে কাজকর্ম স্বাভাবিক রেখেছে৷ তাতে প্রমাণিত হয়েছে ত্রিপুরায় সিপিএমের ভীত ভীষণ দুর্বল হয়ে গেছে৷
তিনি কটাক্ষ করে বলেন, বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বনধ-এর সমর্থনে মাঠে নেমেছিলেন৷ কিন্তু মানুষ তাঁকেও প্রত্যাখ্যান করেছেন৷ তাঁর ডাকে সাড়া দেননি কেউ৷ এতে প্রমাণিত হয়েছে, বনধ-এর বন্ধ্যা রাজনীতি ত্রিপুরাবাসী পছন্দ করেন না৷


রতন চক্রবর্তীর দাবি, আজ ত্রিপুরায় নতুন ইতিহাস রচিত হয়েছে৷ তাঁর রাজনৈতিক জীবনে মানুষের স্বতঃস্ফূর্তভাবে বনধ-কে প্রত্যাখ্যান করতে দেখেননি৷ এতে স্পষ্ট, ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার সঠিক দিশায় এগিয়ে চলেছে৷ জনকল্যাণে কাজ করছে৷ শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশ এগিয়ে যাচ্ছে, মানুষ তা বিশ্বাস করেছেন৷
তিনি এদিন মজা করে বলেন, এই বনধ বামেদের দেউলিয়াপনাকে ধরেছে৷ কারণ, আগরতলা পুর নিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা এবং সাব্রুমে সিপিএম নেতাদের বনধ-এ দোকানে গিয়ে কেনা-কাটা করতে দেখা গেছে৷ রতনবাবুর কথায়, দীর্ঘ ২৫ বছর বামেদের রাজত্বে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিলেন৷ ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর এখন মানুষ প্রাণ ভরে শ্বাস নিতে পারছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top