News Flash

  • Home
  • Uncategorized
  • ঘরের সিলিং থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু কাঠ মিস্ত্রীর
Image

ঘরের সিলিং থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু কাঠ মিস্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ নভেম্বর৷৷ তেলিয়ামুড়ায় ঘর নির্মাণ করার কাজ করতে গিয়ে সিলিং থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে কাঠ মিস্ত্রির৷ মৃত কাঠমিস্ত্রির নাম বিশ্বজিৎ পাল৷
সংবাদ সূত্রে জানা গেছে,কাঠমিস্ত্রি বিশ্বজিৎ পাল ঘর নির্মাণের কাজ করতে উপরে উঠলে সিলিং থেকে পা পিছলে পড়ে যান৷সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন ও তার সহকর্মীরা তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান৷তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তেলিয়ামুড়া হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷

কিন্তু শেষ রক্ষা করা যায় নি৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে কাঠমিস্ত্রি বিশ্বজিৎ পাল এর৷ তার ভেতর সংবাদ ছড়িয়ে পড়তেই তেলিয়ামুড়ায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ জানা গেছে পরিবারের তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি৷ তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে৷মৃত পরিবারের লোকদেরকে পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদানের জন্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top