News Flash

  • Home
  • Uncategorized
  • আরব সাগরে ভেঙে পড়ল মিগ ২৯-কে বিমান, নিখোঁজ একজন পাইলট
Image

আরব সাগরে ভেঙে পড়ল মিগ ২৯-কে বিমান, নিখোঁজ একজন পাইলট

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): রুটিন প্রশিক্ষণ চলাকালীন আরব সাগরের উপর ভেঙে পড়ল ভারতীয় নৌসেনার বিমান মিগ ২৯-কে ট্রেনিং এয়ারক্রাফট। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। ওই বিমানে দু’জন পাইলট ছিলেন। তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা গিয়েছে। দ্বিতীয় জনের খোঁজে তল্লাশি চলছে। ভারতীয় নৌসেনার মুখপাত্র জানিয়েছেন, “২৬ নভেম্বর বিকেল ৫টায় একটি মিগ ২৯-কে বিমান সমুদ্রে ভেঙে পড়েছে। এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।” ভারতীয় নৌ সেনা এক বিবৃতিতে বলেছে, ‘একজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় পাইলটের খোঁজ চলছে’।


প্রসঙ্গত, এই নিয়ে গত এক বছরে তিন বার মিগ ২৯-কে ট্রেনিং এয়ারক্রাফট দুর্ঘটনার কবলে পড়ল।  গত বছর নভেম্বরে গোয়ার ডাবোলিমে রুটিন প্রশিক্ষণ চলাকালীন টেক অফের কিছু পরেই মিগ ২৯-কে ভেঙে পড়েছিল। গত ফেব্রুয়ারি মাসে গোয়ায় ফের একই ঘটনা ঘটে। তবে এই দুই ক্ষেত্রেই পাইলটদের কোনও ক্ষতি হয়নি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top