News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মবিশ্বাস বাড়ানোর প্রক্রিয়ায় আরও এক ধাপ বিএসএফ-বিজিবির
Image

আত্মবিশ্বাস বাড়ানোর প্রক্রিয়ায় আরও এক ধাপ বিএসএফ-বিজিবির

আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.)৷৷ আত্মবিশ্বাস বাড়ানোর প্রক্রিয়ায় ভারত-বাংলাদেশের সীমান্ত রক্ষী নতুন যাত্রা শুরু করছে৷ সমন্বয় সম্মেলনে দুই দেশের সীমান্ত রক্ষী পদাধিকারীরা এ-বিষয়েই বিস্তারিত আলোচনা করেছেন৷ আগরতলায় বিএসএফ-বিজিবি সমন্বয় সম্মেলনে দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করার দিশা খুঁজে বের করা হয়েছে৷ তাতে আগামীদিনে সীমান্ত অপরাধ দমনে সহায়তা মিলবে৷


আগরতলায় বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ার প্রধান কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ার-এর আইজি সুশান্ত কুমার নাথ এবং বিজিবি-র উত্তরপূর্ব আঞ্চলিক কমান্ডার খন্দকার ফরিদ হাসানের নেতৃত্বে এই সম্মেলন শুরু হয়েছে৷ তাতে দুই দেশের প্রতিনিধিরা বক্তব্য পেশ করেছেন৷


এদিনের সম্মেলনে আন্তর্জাতিক সীমান্তে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার অভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ-বিজিবি৷ এক্ষেত্রে বিভিন্ন সমস্যার আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে৷ প্রসঙ্গত, বিগত দিনে বিএসএফ-বিজিবি যৌথভাবে দুই দেশের সম্পর্ককে আরও মজবুত এবং নতুন মাত্রায় পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top