News Flash

  • Home
  • Uncategorized
  • ২৫-২৭ নভেম্বর ত্রিপুরায় অনুষ্ঠিত হচ্ছে বিএসএফ-বিজিবি সমন্বয় সম্মেলন
Image

২৫-২৭ নভেম্বর ত্রিপুরায় অনুষ্ঠিত হচ্ছে বিএসএফ-বিজিবি সমন্বয় সম্মেলন

আগরতলা, ২৫ নভেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএসএফ-বিজিবি সমন্বয় সম্মেলন৷ বিএসএফ-এর আইজি এবং বিজিবি-র আঞ্চলিক কমান্ডার স্তরের ওই সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রতিনিধিরা আজ বৃহস্পতিবার আগরতলায় এসেছেন৷ এদিন বিকেল তিনটায় আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের ডিআইজি উমেশ কুমার নায়াল তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান৷ ত্রিপুরা সরকার বাংলাদেশের প্রতিনিধিদের রাজ্য অতিথি হিসেবে ঘোষণা করেছে৷


ছয় সদস্যক বাংলাদেশের প্রতিনিধি দলে খন্দকার ফরিদ হাসান, চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব অঞ্চলের কমান্ডারের নেতৃত্বে রয়েছেন বিজিবি-র কমান্ডার গাজি মহম্মদ সাজ্জাদ, বিজিবি সেক্টর কমান্ডার মহম্মদ গোলা ফজলে রাবিব, সরাইলের উত্তরপূর্ব আঞ্চলিক অধিকর্তা আব্দুল কাদের মহম্মদ আশরাব এবং বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের দুই আধিকারিক মহম্মদ রহমত আলি এবং মইনুল আমিন শাহে আলিদ৷
ওই সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি সুশান্ত কুমার নাথের নেতৃত্বে রয়েছেন বিএসএফ-এর মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ারের আইজি সুনীল কুমার, মেঘালয় ফ্রন্টিয়ারের আইজি হরদীপ সিং এবং অন্য বরিষ্ঠ আধিকারিকগণ৷


বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ার জানিয়েছে, অন্তিমবার ২০১৮ সালে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল৷ এ-বছর ২৫ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এই সম্মেলনের সূচি নির্ধারিত হয়েছে৷ এই সম্মেলন দুই দেশের সম্পর্ক আরও মজবুত করবে বলে আশাবাদী বিএসএফ৷ এই সম্মেলনে সীমান্ত অপরাধ, পাচার এবং অসম্পূর্ণ কাঁটাতারের বেড়া নির্মাণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী আলোচনা করবে৷
এদিন বাংলাদেশের প্রতিনিধিরা ত্রিপুরায় পৌঁছে উজ্জ্বয়ন্ত প্রাসাদ পরিদর্শন করেছেন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top