News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় ডায়াগনস্টিক সেন্টারে অবৈধ কার্যকলাপ প্রশাসনের অভিযানে প্রকাশ্যে
Image

আগরতলায় ডায়াগনস্টিক সেন্টারে অবৈধ কার্যকলাপ প্রশাসনের অভিযানে প্রকাশ্যে

আগরতলা, ২৫ নভেম্বর (হি. স.)৷৷ ডায়াগনস্টিক সেন্টারে অবৈধ ব্যবসা আজ হাতেনাতে ধরা পড়েছে৷ পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন আজ জেলা স্বাস্থ্য আধিকারিক এবং মহিলা কমিশনের আধিকারিক-কে সাথে নিয়ে অভিযানে ধলেশ্বরে আপেল ডায়াগনস্টিক সেন্টারে অবৈধভাবে সোনোগ্রাফি হচ্ছে, তা ধরে ফেলেছে৷ ওই ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে পিসিপিএন্ডডিটি এক্ট অনুযায়ী মামলা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সব্যসাচী সিনহা৷


এই অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ সংগীতা চক্রবর্তী বলেন, আজ আপেল ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে অবৈধভাবে সোনোগ্রাফি করা হচ্ছে বলে ধরা পড়েছে৷ ফিজিওলজি-র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড় সমীর নাগ এদিন সোনোগ্রাফি করছিলেন৷ ডাঃ সংগীতা বলেন, আমাদের দেখেই পালিয়ে গেছেন তিনি৷ তাঁকে ধরার চেষ্টা করা হয়েছিল৷ কিন্তু, সম্ভব হয়নি৷ তাতেই স্পষ্ট, বেআইনি কাজকর্ম হচ্ছিল ওই ডায়াগনস্টিক সেন্টারে৷


ডাঃ সংগীতার কথায়, আজ এই অভিযানে উপস্থিত ছিলেন পিসিপিএন্ডডিটি আধিকারিক সব্যসাচী সিনহা, মহিলা কমিশনের আইন বিষয়ক আধিকারিক, স্ত্রী-রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আশীষ রক্ষিত এবং রেডিওলজিস্ট ডাঃ পরেশ ভৌমিক৷ পিসিপিএন্ডডিটি আধিকারিক সব্যসাচী সিনহা জানান, ওই ডায়াগনস্টিক সেন্টারটি স্ত্রী-রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অশোক মজুমদারের নামে পরিচালিত হচ্ছে৷ কিন্তু, একজন ফিজিওলজির অবসরপ্রাপ্ত অধ্যাপক কিভাবে সোনোগ্রাফি করছেন তা আমাদের বোধগম্য হয়নি৷ তিনি বলেন, বেআইনি কাজকর্ম হচ্ছিল ওই ডায়াগনস্টিক সেন্টারে তা প্রমাণিত হয়েছে৷ আইন অনুযায়ী এখন ওই ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধারের বিরুদ্ধে মামলা করা হবে৷


ডাঃ সংগীতা জানিয়েছেন, আপেল ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে যাবতীয় অবৈধ কাজকর্ম সম্পর্কে একটি রিপোর্ট তৈরি করে জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে৷ জেলা প্রশাসনের অনুমতি পাওয়া গেলে ওই ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধারের বিরুদ্ধে মামলা করা হবে৷
এদিকে, ডাঃ অশোক মজুমদার দাবি করেন, ওই ডায়াগনস্টিক সেন্টারে কোন অবৈধ কার্যকলাপ হয়নি৷ যান্ত্রিক ত্রুটি সারাইয়ে ড় সমীর নাগ-কে ডাকা হয়েছিল৷ কারণ, তাঁর ওই সোনোগ্রাফি মেশিন সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top