News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি বনধ : বিয়ের গাড়িতে টিপিএফ সমর্থকদের ভাংচুর
Image

এডিসি বনধ : বিয়ের গাড়িতে টিপিএফ সমর্থকদের ভাংচুর

আগরতলা, ২৫ নভেম্বর (হি. স.)৷৷ এডিসি বনধে বিয়ের গাড়িতে হামলা এবং রোগীকে হাসপাতালে যেতে দেয়নি টিপিএফ-র সমার্থক-রা৷ অথচ, ওই বনধ সম্পর্কে কেউ অবগত নন৷ কোন ঘোষণা না দিয়ে বনধ ডেকে ত্রিপুরায় অস্থিরতা কায়েম করতে চেয়েছিল টিপিএফ, এমনটাই অভিযোগ উঠেছে৷


আজ নব বর-বধূ নিয়ে যাওয়ার সময় হেজামারায় বনধ সমার্থক-রা গাড়িতে হামলা চালিয়েছে৷ তাতে, গাড়ির কাঁচ ভেঙে গেছে এবং ওই কাঁচ ভেঙে ছিটকে পরে বরপক্ষের এক ব্যক্তি আহত হয়েছেন৷ কোনমতে তারা সিধাই থানায় ছুটে গিয়ে প্রাণে বেঁচেছেন বলে জানিয়েছেন গাড়ির চালক ঝুটন দাস৷ তিনি বলেন, গতকাল বরযাত্রী নিয়ে মোহনপুর বিজয়নগরে বিয়েতে এসেছি৷ যথারীতি আজ সকালে নতুন বর-বধূ নিয়ে ফিরে যাচ্ছিলাম৷ কিন্তু, বনধ সমর্থক-রা আমাদের উপর হামলা চালিয়েছেন৷ তাঁর দাবি, ত্রিপুরায় এডিসি এলাকায় বনধ ডাকা হয়েছে এমন কোন ঘোষণা আমাদের কানে আসেনি৷ ফলে, আমরা বনধ সম্পর্কে অবগত ছিলাম না৷


তাঁর কথায়, বনধ সমর্থক-দের অনেক অনুনয়-বিনয় সত্ত্বেও তারা আমার কোন কথা শুনেনি৷ এলোপাথাড়ি আক্রমণে গাড়ির জানালার কাঁচ ভেঙে ফেলেছে৷ ওই কাঁচ ভেঙে গিয়ে বরপক্ষের অঞ্জন রুদ্র পাল-কে গুরুতর আহত করেছে৷ তাকে সিধাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে৷ তিনি বলেন, বনধ সমর্থক-দের হাত থেকে কোনমতে পালিয়ে সিধাই থানায় ছুটে গিয়েছি৷

এদিকে, খোয়াই জেলায় তেলিয়ামুড়া মহকুমায় উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা অসুস্থ গৌরাঙ্গ নমঃ দাস-কে হাসপাতালে চিকিৎসার জন্য যেতে দেননি বনধ সমর্থক-রা৷ তিনি জানান, শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম৷ কিন্তু, পথে তেলিয়ামুড়া রেল স্টেশন এলাকায় বনধ সমর্থক-রা বাধা দিয়েছেন৷ তাদের অনেক কাকুতি-মিনুতি সত্ত্বেও তারা হাসপাতালে যেতে দেননি৷ ফলে, বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছি৷ তিনি প্রচন্ড ক্ষোভের সুরে বলেন, অতীতে অনেক বনধ হয়েছে৷ কিন্তু, হাসপাতাল যাত্রী, এম্বুলেন্স ইত্যাদি-কে বনধের আওতার বাইরে রাখা হতো৷ অথচ, আজ অসুস্থ রোগী তারা বুঝেও আমাকে হাসপাতালে যেতে দেননি৷


প্রসঙ্গত, কোন ঘোষণা ছাড়াই ত্রিপুরায় এডিসি এলাকায় টিপিএফ-র ডাকা ১২ ঘন্টার বনধে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়েছেন৷ এডিসি-র শহরাঞ্চলে বনধের কোন প্রভাব লক্ষ্য করা যায়নি৷ শুধু মাত্র, প্রত্যন্ত এলাকায় বলপূর্বক দোকানপাট, বাজারহাট এবং যানবাহন চলাচল বন্ধ রাখতে সফল হয়েছে টিপিএফ৷ রেল পরিষেবা স্তব্ধ ছিল, তাতে অফিসযাত্রীরা ভীষণ অসুবিধার সম্মুখীন হয়েছেন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top