News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৯৭০ জন শিক্ষক নিয়োগে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন
Image

৩৯৭০ জন শিক্ষক নিয়োগে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন

আগরতলা, ১১ নভেম্বর (হি. স.)৷৷ ত্রিপুরায় শিক্ষক পদে ৩৯৭০ জনকে নিয়োগে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ তাঁদের মধ্যে ১৬৭৫ জন-কে ডিসেম্বর শেষ সপ্তাহ কিংবা জানুয়ারি মাসের মধ্যে নিয়োগ দেওয়া হবে৷ কারণ, তাঁরা ইতিমধ্যে টেট উত্তীর্ন হয়ে চাকুরী প্রত্যাশীর অপেক্ষমান তালিকায় রয়েছেন৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷


এদিন শিক্ষামন্ত্রী বলেন, গতকাল ত্রিপুরা মন্ত্রিসভার জরুরীভিত্তিক বৈঠক হয়েছে৷ তাতে, শিক্ষা দফতরের প্রস্তাবে ৩৯৭০ জন শিক্ষক পদে নিয়োগে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ তিনি জানান, একাদশ ও দ্বাদশ শ্রেণী-র জন্য স্নাতকোত্তর শিক্ষক পদে ৬৫ জন, নবম ও দশম শ্রেণী-র জন্য স্নাতক শিক্ষক পদে ১৭৫ জন, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী-র জন্য স্নাতক শিক্ষক পদে ২০৫৫ জন এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণী-র জন্য ১৬৭৫ অস্নাতক শিক্ষক পদে নিয়োগে এ-মাসেই টিআরবিটি-র কাছে প্রস্তাব পাঠানো হবে৷


তাঁর কথায়, এককালীন ছাড় পেয়ে অস্নাতক ৬৫০ জন এবং ১০২৫ জন স্নাতক শিক্ষক পদে মোট ১৬৭৫ জন টেট উত্তীর্ন চাকুরীর প্রত্যাশায় অপেক্ষমান তালিকায় রয়েছেন৷ তাঁদের একসাথে অফার দেওয়ার চিন্তাভাবনা চলছে৷ তাঁর দাবি, ওই ১৬৭৫ জন-কে ডিসেম্বরের অন্তিম সপ্তাহ কিংবা জানুয়ারির মধ্যে অফার দেওয়া হবে৷ এছাড়াও টিআরবিটি-কে টেট এবং এসটিজিটি ও এসটিপিজিটি পরীক্ষা নেওয়ার বন্দোবস্ত করতে বলা হবে৷ তাঁর বক্তব্য, এখনই ৬৫ জন স্নাতকোত্তর শিক্ষক বাছাই করে দেওয়ার জন্য টিআরবিটি-র কাছে চিঠি দেবে শিক্ষা দফতর৷
এদিন তিনি দাবি করেন, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর এখন পর্যন্ত শিক্ষক পদে ১৮২৪ জন-কে নিযুক্তি দেওয়া হয়েছে৷ এছাড়া অস্নাতক ৩৩ জন-কে এবং ৬৯ জন স্নাতক শিক্ষক-কে চলতি সপ্তাহে পোস্টিং দেওয়া হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, স্নাতক ৪২ জন এবং অস্নাতক ১৫ জন-কে সম্প্রতি অফার দিয়েছে শিক্ষা দফতর৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top