ঘুমন্ত অবস্থায় থানার ব্যারাকে পুলিশকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ নভেম্বর৷৷ থানার ব্যারাকে মৃত্যু হল এক পুলিশকর্মীর৷ মৃতের নাম অনিল কৃষ্ণ দাস৷ বয়স ৫৩৷ বাড়ি আমতলি থানার অন্তর্গত সেকের কোট এর পান্ডপর্পু এলাকায়৷ জানা গেছে মঙ্গলবার ভোর চারটা থেকে ছয়টা পর্যন্ত বিশালগড় থানার রক্ষীর দায়িত্বে ছিলেন৷


নিজ দায়িত্ব শেরে ব্যারাকে গিয়ে ঘুমিয়ে পড়েন৷ সহকর্মীদের কাছে মঙলবার সকাল দশটায় ডাক্তার দেখাবেন বলে জানিয়েছেন৷ ডাক্তার দেখানোর সময়টা অতিক্রান্ত হওয়ায় পর সহকর্মীরা তাকে ডাকাডাকি করলে তিনি আর সাড়া দেননি৷ সঙ্গে সঙ্গে এক সহকর্মী থানায় গিয়ে বিষয়টি জানান৷

ছুটে আসেন ওসি দেবাশীষ সাহাসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা৷ সবাই মিলে তাকে ডাকাডাকি এবং নাড়াচাড়া করলেও কোন সাড়াশব্দ পাওয়া যায়নি৷ তখনই বুঝতে পারেন পুলিশকর্মী অনিল কৃষ্ণ দাসের মৃত্যু হয়েছে৷ এ খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপার৷ খবর দেওয়া হয় মৃতের বাড়িতেও৷ বেলা সাড়ে ১১ টায় তাকে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহাকুমা হাসপাতালে৷ কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করে পাঠিয়ে দেন লাশকাটা ঘরে৷

বিশালগড় মহাকুমা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করা হয় ময়নাতদন্ত৷ থানার একটি মহল জানিয়েছে বিষয়টি প্রকাশ্যে আসতেই সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়নি৷ যদি ও হয়তোবা চিকিৎসকের প্রচেষ্টায় প্রাণও ফিরে পেতে পারতো সে৷ এ নিয়ে থানার অভ্যন্তরেই চলছে গুঞ্জন৷ তবে হাসপাতালের প্রাথমিক সূত্রে জানা গেছে হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুলিশকর্মী অনিল কৃষ্ণ দাসের৷ মৃত্যুকালে স্ত্রী দুই পুত্র এবং এক কন্যাসহ অসংখ্য গুনমুগ্দ পরিজন রেখে গেছেন তিনি৷তাছাড়া পুলিশ কর্মী অনিল কৃষ্ণ দাস নিজের দায়িত্ব সৎ ও নৃস্ঠার সঙ্গে পালন করেছেন৷ওনার মৃত্যুতে বিশালগড় থানার সমস্ত পুলিশ শোকাহত৷