News Flash

  • Home
  • Uncategorized
  • গ্যাসের পাইপ লিকেজ, রাজপথে আতঙ্কে দৌড়ঝাপ
Image

গ্যাসের পাইপ লিকেজ, রাজপথে আতঙ্কে দৌড়ঝাপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ সোমবার সকালে রাজধানীর আগরতলা শহরের কর্নেল চৌমুহনীতে গ্যাসের পাইপ লাইন ফেটে ধোয়া বের হতে থাকে৷ তাতে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনী এবং টিএনজিসিএল এর কর্মকর্তাদের৷ খবর পাওয়ার সাথে সাথে দমকল বাহিনী এবং টি এন জি সি এল এর কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন৷


দমকল বাহিনীর জওয়ানরা প্রচেষ্টা চালিয়ে আগুন আয়ত্তে আনেন৷ এর ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এলাকাটি৷ঘটনাটি দিনের বেলা না ঘটে রাতের বেলা ঘটলে ভয়ঙ্কর আকার ধারণ করত বলে এলাকাবাসীর অভিমত৷দমকল বাহিনী এবং টিএনজিসিএলএস কর্মীদের দক্ষ তার ফলে অতি সহজেই আগুন আয়ত্তে আনা সম্ভব হয়েছে৷ তাদের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকার জনগণ৷স্থানীয় বাসিন্দারা জানান দমকল বাহিনী এবং টি এন জি সি এল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে না আসলে পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারত৷ অল্পেতে রক্ষা পেয়েছে কর্নেল চৌমুহনী সহ পার্শবর্তী এলাকা গুলি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top