News Flash

Image

হামলায় আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ ধলাই জেলার গন্ডাছড়া দেবনাথ পাড়ায় সঙ্ঘবদ্ধ হামলায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত ব্যক্তির নাম লক্ষণ দেবনাথ৷ সংবাদ সূত্রে জানা গেছে লক্ষণ দেবনাথ নামে ওই ব্যক্তি তার টিলা জমিতে কাজ করতে গিয়েছিলেন৷ তখন কয়েকজন প্রতিবেশী তার ওপর হামলা চালায়৷


প্রতিবেশীদের সঙ্গবদ্ধ হামলায় গুরুতর ভাবে আহত হয় লক্ষণ দেবনাথ নামে ওই ব্যক্তি৷ অর্থ মৃত অবস্থায় তাকে টিলার জঙ্গলে ফেলে দিয়ে চলে যায় আক্রমণকারীরা৷পরবর্তী সময়ে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে যান৷তার অবস্থা সঙ্কটজনক হওয়ায় গন্ডাছড়া হাসপাতাল থেকে তাকে ধলাই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ এ ব্যাপারে গন্ডাছড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার সংবাদ নেই৷ঘটনাকে কেন্দ্র করে গন্ডাছড়া দেবনাথ পারা সহ পার্শবর্তী এলাকা গুলোতে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় বাসিন্দারা জোরালো দাবি জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top