News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাংকের ঋণের সুদ ও কিস্তি স্থগিত রাখার দাবীতে পথে নামল ১০৩২৩
Image

ব্যাংকের ঋণের সুদ ও কিস্তি স্থগিত রাখার দাবীতে পথে নামল ১০৩২৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ চাকরিচ্যুত আমরা ১০৩২৩ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার আগরতলা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গণ ধরনা অবস্থান সংঘটিত করা হয়৷আন্দোলনের মূল দাবি হল স্থায়ী চাকুরির ব্যবস্থা না হওয়া পর্যন্ত ব্যাংকঋণর সুদ সমেত কিস্তি স্থগিত রাখতে হবে৷ গণ-অবস্থান স্থল থেকে সংগঠনের এক প্রতিনিধি দল গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন৷ সাক্ষাতকালে তারা দাবি সনদ তুলে ধরেন৷


আলোচনাকালে গ্রামীণ ব্যাংকের তরফ থেকে আশ্বস্ত করা হয় চাকরিচ্যুত শিক্ষকদের আপাতত কিস্তির টাকা মিটিয়ে দিতে হবে না৷এ বিষয়ে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে৷গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পেয়ে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়৷ উল্লেখ্য বিগত সাত মাস ধরে চাকরিচ্যুত শিক্ষকরা জটিল সমস্যায় রয়েছেন৷চাকুরীরত অবস্থায় অনেকেই ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন৷ প্রতিমাসে তাদেরকে ইএমআই মিটিয়ে দিতে হতো৷ কিন্তু চাকরীচ্যুত হওয়ার পর বকেয়া ঋণের কিস্তি দেওয়া তাদের পক্ষে কোনভাবেই সম্ভব৷

বিগত সাত মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না৷ ফলে তাদের পরিবার প্রতিপালন করা কষ্টকর হয়ে উঠেছে৷ এরইমধ্যে বকেয়া ঋণের কিস্তির টাকা মিটিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়৷অথচ চাকরিচ্যুত শিক্ষকদের বিষয়টি বিবেচনা না করেই ব্যাংক কর্তৃপক্ষ রাজ্যের বিভিন্ন স্থানে চাকরিচ্যুত শিক্ষকদের কাছে কিস্তির টাকা মিটিয়ে দেওয়ার জন্য নোটিশ পাঠাচ্ছে৷ তাতে জটিল সমস্যায় পড়েছেন চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা৷ হতাশাগ্রস্ত হয়ে তারা নানা চিন্তাভাবনা করতে শুরু করেছেন৷এমনকি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হূদরোগে আক্রান্ত হয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে৷


শুধু তাই নয় ঋণের দায়ে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিয়েছে৷উদ্ভূত পরিস্থিতিতে চাকুরিচ্যুত শিক্ষক সংগঠনের পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয়৷ব্যাংক কর্তৃপক্ষ চাকরিচ্যুত শিক্ষকদের এই দাবির প্রতি সহানুভূতি দেখানো তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷পাশাপাশি তারা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর আসাস অনুযায়ী দ্রুত তাদের জন্য বিকল্প চাকুরর ব্যবস্থা করার জন্য৷ অবিলম্বে তাদের চাকরি প্রদান করা না হলে তারা জটিল সমস্যার সম্মুখীন হবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top