দুর্গোৎসব : রাজ্যে করোনার লাগামহীন বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা, শঙ্কিত স্বাস্থ্য দফতর

আগরতলা, ২১ অক্টোবর (হি.স.)৷৷ ওনাম উৎসবে জনসমাগম কেরালায় করোনা-র লাগামহীন বৃদ্ধি ঘটিয়েছে৷ ঠিক তেমনি, ত্রিপুরায় শারদোৎসবের পর করোনা আক্রান্তের সংখ্যায় একই হারে বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর৷ শুধু তা-ই নয়, দুগর্োৎসবের পর ত্রিপুরায় করোনা-র লাগামহীন বৃদ্ধির আশঙ্কায় যথেষ্ট চিন্তিত দফতর৷ তাই করোনা-র প্রকোপ প্রতিহত করার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য দফতর৷


আজ বুধবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য অধিকর্তা ডা. শুভাশিস দেববর্মা উদ্বেগের সুরে বলেন, দুগর্োৎসবকে ঘিরে সম্প্রতি মানুষের ভিড় আগামীদিনে বড় বিপদের অশনি সংকেত দিচ্ছে৷ তাঁর কথায়, বাজারে অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা যাচ্ছে৷ তাতে দুগর্োৎসবের চারটি দিন পূজা মণ্ডপে প্রচণ্ড ভিড় হবে, তা সহজেই অনুমান করা যাচ্ছে৷ ফলে, দুগর্োৎসবের পর ত্রিপুরার করোনা পরিস্থিতিও কেরালার মতোই হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷


এদিন তিনি কেরালায় ওনাম উৎসবকে ঘিরে ১০ দিন অন্তর করোনা আক্রান্তের এক তথ্য তুলে ধরেছেন৷ তাতে দেখা গেছে, ওনাম উৎসব শুরু হওয়ার পূর্বে ২ আগস্ট কেরালায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৫,৯১২ জন৷ ওনাম উৎসব শুরু হওয়ার সাথে সাথেই তা ক্রমশ বাড়তে শুরু করে৷ তথ্য অনুসারে কেরালায় করোনা আক্রান্তের সংখ্যা ১২ আগস্ট ৩৮,১৪৫ জন, ২২ আগস্ট ৫৬,৩৫৫ জন, ২ সেপ্ঢেম্বর ৭৮,০৭৩ জন, ১২ সেপ্ঢেম্বর ১,০৫,১৪০ জন, ২২ সেপ্ঢেম্বর ১,৪২,৭৫৭ জন, ২ আগস্ট থেকে ২১ অক্টোবরের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩,২৭,৩৬১ জন৷


স্বাস্থ্য অধিকর্তা বলেন, করোনা আক্রান্তের পাশাপাশি কেরালায় ওই সময়ের মধ্যে মৃতের সংখ্যাও মারাত্মক বৃদ্ধি পেয়েছে৷ কেরালায় ২ আগস্ট পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৮৩ জন৷ তা ২১ অক্টোবর পর্যন্ত বেড়ে হয়েছে ১২০৭ জন৷ উৎসবকে ঘিরে করোনা-র মারাত্মক প্রকোপ বৃদ্ধি যথেষ্ট উদ্বেগজনক বলেই দাবি করেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় দুগর্োৎসবকে ঘিরে এমনই পরিস্থিতি দেখা দেওয়া অস্বাভাবিক নয়৷ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিস্থিতি কেরালার মতো ভয়াবহ আকার নিলে ত্রিপুরাবাসী ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবেন৷ তাই দুগর্োৎসবের আনন্দ স্বাস্থ্যবিধি মেনে উপভোগ করার আহ্বান রাখেন তিনি৷