News Flash

  • Home
  • Uncategorized
  • ভাড়া বাড়ানোর দাবিতে স্তব্ধ যান চলাচল, প্রতিবাদে অবরোধ যাত্রীদের
Image

ভাড়া বাড়ানোর দাবিতে স্তব্ধ যান চলাচল, প্রতিবাদে অবরোধ যাত্রীদের

আগরতলা, ২০ অক্টোবর (হি.স.)৷৷ টানা তিনদিন ধরে নাগেরজলা থেকে বাস পরিষেবা বন্ধ রাখার প্রতিবাদে আজ অফিস যাত্রীরা পথ অবরোধ করেন৷ ভাড়া বাড়ানোর দাবিতে যান চালকরা তিনদিন ধরে যানবাহন বন্ধ রেখেছেন৷


মঙ্গলবার জনৈক অফিস যাত্রী বলেন, প্রত্যেক দিন অফিসে পৌঁছতে অস্বাভাবিক দেরি হয়ে যাচ্ছে৷ কখনও গালমন্দ শুনতে হচ্ছে, কখনও-বা অফিসে অনুপস্থিত করে দিচ্ছে৷ ফলে, অফিসে যাওয়া দুষ্কর হয়ে উঠেছে৷

তিনি বলেন, ভাড়া বাড়ানোর দাবিতে এভাবে বাস মালিকদের অত্যাচার মেনে নেওয়া যায় না৷ এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতেই আজ আমরা অবরোধ করেছি৷
আজ সকাল সাড়ে নয়টা নাগাদ নাগেরজলায় পথ অবরোধ করেন নিত্যযাত্রীরা৷ তাতে উভয় দিকে যানবাহন স্তব্ধ হয়ে পড়ে৷ খবর পেয়ে বটতলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ অবরোধকারীদের নানাভাবে বোঝানোর চেষ্টা করা হয়৷ শেষে ত্রিপুরা সরকারকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন অফিসযাত্রীরা৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top