News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক হত্যাকান্ডের তদন্তের দাবীতে ডিজিপিকে ডেপুটেশন যুবমোর্চার
Image

রাজনৈতিক হত্যাকান্ডের তদন্তের দাবীতে ডিজিপিকে ডেপুটেশন যুবমোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ বিগত সরকারের শাসনকালে রাজনৈতিক হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও শাস্তির দাবিতে রাজ্য পুলিশ মহানির্দেশক কাছে গণডেপুটেশন প্রদান করল ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ৷ শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে যুব মোর্চার কর্মী ,সমর্থক ও নেতৃত্বদের একটি মিছিল শহর পরিক্রমা করে৷


এই মিছিলে অংশ নেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক টিংকু রায়, যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বণিক, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা৷ দীর্ঘ ২৫ বছর রাজ্যে ক্ষমতায় ছিল বামফ্রন্ট৷ সে সময় বিরোধীদের উপর বুলডোজার চালিয়েছে তারা৷ মানুষকে বাকরুদ্ধ করে দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে৷ ঋষ্যমুখের মতো জায়গায় কাচের গুঁড়ো খাইয়ে বিরোধী দলের কর্মী-সমর্থকদের হত্যা করা হয়েছে৷ এরাই এখন শহরে এসে বলছে বিজেপির আমলে সন্ত্রাস হচ্ছে৷ বর্তমান সরকারের আমলে আড়াই বছরে একটিও রাজনৈতিক হত্যা হয়নি৷ অথচ পূর্বতন সরকারের আমলেই স্বদলীয় বিধায়ককে খুন করা হয়েছে৷

এদিনের কর্মসূচি নিয়ে বলতে গিয়ে একথা বলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক টিংকু রায়৷ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক এর কাছে তারা দাবি জানায় বিগত ২৫ বছর ধরে এই হত্যার পর যে সমস্ত পরিবার বিচার পায়নি , যে সমস্ত পরিবার নিপীড়িত, তাদের ন্যায়বিচার পাইয়ে দিতে মামলাগুলি আবার পুনরায় উন্মোচন করে তদন্ত করে দোষীদের শাস্তি প্রদানের৷ এই কর্মসূচি থেকে এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশক এর কার্যালয়ে গিয়ে দুই দফা দাবি সনদ তুলে দেন৷ গনডেপুটেশন প্রদান কর্মসূচীতে বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top