News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু, আহত দুই
Image

আমবাসায় পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু, আহত দুই

আমবাসা, ১৬ অক্টোবর (হি.স.)৷৷ শুক্রবার সাতসকালে অসম-আগরতলা জাতীয় সড়ক রক্তে লাল হয়ে গেছে৷ পথ দুর্ঘটনায় সুকল পড়ুয়া ছাত্রী সহ দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ আরও দুজন গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন৷ ধলাই জেলা সদর আমবাসা থানাধীন জেলা পরিষদ কার্যালয় সংলগ্ণ এলাকায় সংঘটিত ওই ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷
শুক্রবার সকালে চোরাইবাড়ি থেকে আগরতলাগামী ১২ চাকার লরির চাপায় এক বাইক আরোহীর মাথা থেঁতলে গিয়েছে৷ পুলিশ জানিয়েছে, আমবাসা জেলা পরিষদ সংলগ্ণ এলাকায় বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় লরির৷ ওই ঘটনায় পেশায় একজন রাজমিস্ত্রি আমবাসার চান্দ্রাইছড়া এলাকার বাসিন্দা বাইক চালক জীবন দেবনাথের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে৷ বাইকের অপর দুই আরোহী ওই ঘটনায় আহত হয়েছেন৷


সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা হল, এই সময় জাতীয় সড়কের পাশ ধরে গৃহশিক্ষকের বাড়ি যাচ্ছিল বছর ১৬-এর সুকল পড়ুয়া ছাত্রী রিয়া নমশুদ্র৷ লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকেও ধাক্কা মারে৷ তাতে ওই ছাত্রী গুরুতর আহত হয়৷ খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে আহতদের ধলাই জেলা হাসপাতালে নিয়ে যান৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক রিয়া নমশুদ্রকে মৃত বলে ঘোষণা করেন৷ আহত অন্য দুজনের চিকিৎসা চলছে৷ তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রের খবর৷
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমবাসা থানার পুলিশ৷ এরই মাঝে সুযোগ বুঝে পালিয়ে যেতে সক্ষম হয় লরির চালক৷ পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে আমবাসা থানায় নিয়ে গেছে৷ এদিনের ঘটনায় জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top