News Flash

  • Home
  • Uncategorized
  • মিঠুনের ছেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা, বিপাকে স্ত্রী যোগিতা বালিও
Image

মিঠুনের ছেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা, বিপাকে স্ত্রী যোগিতা বালিও

মুম্বই, ১৭ অক্টোবর (হি.স.): ধর্ষণ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের হল সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয়ের বিরুদ্ধে। মামলা দায়ের হয়েছে মিঠুনের স্ত্রী ও মহাক্ষয়ের মা যোগিতা বালির বিরুদ্ধেও। মিঠুনের ছেলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রতারণা এবং জোর করে গর্ভপাতের অভিযোগ করেছেন বছর ৩৮-এর একজন যুবতী। পেশায় মডেল ওই যুবতী ওশিওয়াড়া থানায় মিঠুনের ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ, জোর করে গর্ভপাত ও প্রতারণার মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার রাতেই মামলা দায়ের করেন ওই যুবতী।


যুবতীর অভিযোগ, ২০১৫-২০১৮ সাল পর্যন্ত মহাক্ষয় চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। মহাক্ষয় তাঁকে বিয়ে করারও প্রতিশ্রুতি দিয়েছিল। ২০১৫ সালে আন্ধেরি পশ্চিমের আদর্শ নগরে মহাক্ষয়ের ফ্ল্যাটেও গিয়েছিলেন ওই যুবতী। যুবতীর দাবি, ওই ফ্ল্যাটে যাওয়ার পর তাঁকে মাদক মেশানো সফট ড্রিঙ্কস খাইয়ে দেয় মহাক্ষয় এবং জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। যৌন মিলনের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই যুবতী। সে কথা মিমোকে জানান তিনি। বিয়ে করতে অস্বীকার করেন মিমো। গর্ভপাতের জন্য চাপ দিতে থাকেন। তবে তাতে রাজি হননি ওই যুবতী। মিঠুন-পুত্র ওই যুবতীকে গর্ভপাতের জন্য ওষুধ খেতেও বলেন। নির্যাতিতার আরও অভিযোগ, মিঠুন জায়া যোগিতা বালিও তাঁকে হুমকি দেন।


অবশেষে বৃহস্পতিবার রাতে মিঠুনের ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ, জোর করে গর্ভপাত ও প্রতারণার মামলা দায়ের করেছেন ওই যুবতী। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩১৩ (মহিলার সম্মতি ছাড়া গর্ভপাত করানো)-সহ অন্যান্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top